মূল কনটেন্টে যান
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

নির্বাচন ও গণভোটের বার্তা নিয়ে পর্যটনকেন্দ্র জাফলংয়ে ‘ভোটের গাড়ি’


নিজস্ব প্রতিবেদক
AddText 01 07 03.59.22 scaled
AddText 01 07 03.59.22 scaled

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার অন্যতম পর্যটন কেন্দ্র জাফলংয়ে বিশেষ প্রচারণা চালানো হয়েছে। এ উপলক্ষে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’ জাফলংয়ে দিনব্যাপী সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করে।

বুধবার (৭ জানুয়ারি) সকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত ‘সুপার কারাভ্যান’ বহরের এই ভ্রাম্যমাণ গাড়িটি জাফলংয়ের বিজিবি ক্যাম্প এলাকায় চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। ‘দেশের চাবি আপনার হাতে’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবেই জাফলংয়ে এ আয়োজন করা হয়।

কর্মসূচিতে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’র মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা এবং ফেলানী হত্যাকাণ্ড নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি সুপার কারাভ্যানে অংশ নেওয়া শিল্পীরা পরিবেশন করেন দেশাত্মবোধক ও সচেতনতামূলক সংগীত।

এ সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য, প্রবাসীদের ভোটাধিকার, গণভোটের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কারের প্রয়োজনীয়তা সংক্রান্ত বার্তা প্রচার করা হয়। চট্টগ্রাম ও ঢাকার আঞ্চলিক ভাষায় নির্বাচনি সংগীত পরিবেশনও দর্শকদের বিশেষভাবে আকর্ষণ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানার এসআই আব্দুল হান্নান, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, জাফলং ট্যুরিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক মো. লোকমান মিয়া, জাফলং ট্যুরিস্ট গাইড ও নৌকা চালক যুব সংঘের সভাপতি বাছির মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক