নিজস্ব প্রতিবেদক
২৭ জানুয়ারী ২০২৬, ৬:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটের নির্বাচনী সমীকরণে ফুলতলী প্রভাব: মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর দোয়া নিলেন খন্দকার মুক্তাদির

AddText 01 27 05.56.33 scaled
AddText 01 27 05.56.33 scaled

সিলেট শহরের সোবহানীঘাটে অবস্থিত ঐতিহ্যবাহী শাহজালাল ইয়াকুবিয়া কামিল মাদ্রাসায় সোমবার রাতে সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ’র কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।

সাক্ষাৎকালে খন্দকার আব্দুল মুক্তাদির মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর কাছে দোয়া কামনা করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে তার পক্ষে সহযোগিতা প্রত্যাশা করেন।

আলোচনায় বৃহত্তর সিলেটের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক স্থিতিশীলতা এবং ধর্মীয় নেতৃত্বের ভূমিকা নিয়ে মতবিনিময় হয়। মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করেন এবং শান্তিপূর্ণ, ইতিবাচক রাজনৈতিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর হাতে গড়া সংগঠন বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ বৃহত্তর সিলেট অঞ্চলে দীর্ঘদিন ধরে শক্ত সামাজিক ও ধর্মীয় প্রভাব রেখে আসছে। নির্বাচনী রাজনীতিতে এই ধারার সমর্থনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। বাস্তবতায়, বৃহত্তর সিলেটে ফুলতলী মাসলাক একটি বড় ফ্যাক্টর হিসেবে বিবেচিত।

বিশ্লেষকরা মনে করেন, আনজুমানে আল-ইসলাহ’র নৈতিক গ্রহণযোগ্যতা, সংগঠিত সামাজিক কাঠামো এবং অনুসারীদের সক্রিয় অংশগ্রহণ নির্বাচনী ফলাফলে উল্লেখযোগ্য প্রভাব ফেলে। এ কারণেই সিলেট বিভাগের বিভিন্ন আসনের প্রার্থীরা নিয়মিতভাবে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর সঙ্গে সাক্ষাৎ করে দোয়া ও পরামর্শ নিচ্ছেন।

এ প্রসঙ্গে সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডে ফুলতলী ছাহেব বাড়ীর সামাজিক গ্রহণযোগ্যতা ও প্রভাবও বিশেষভাবে উল্লেখযোগ্য। শিক্ষা, দাওয়াত, মানবসেবা ও নৈতিক আন্দোলনের মাধ্যমে এই মাসলাক বৃহত্তর সিলেটের সমাজে একটি আস্থার জায়গা তৈরি করেছে, যা রাজনৈতিক অঙ্গনেও প্রতিফলিত হচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, আসন্ন নির্বাচনে সিলেটের ভোটের মাঠে ফুলতলী মাসলাকের তথা আনজুমানে আল-ইসলাহর অবস্থান ও ভূমিকা গুরুত্বপূর্ণ সমীকরণ হিসেবেই বিবেচিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১০

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১১

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১২

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১৩

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৪

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৫

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৬

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৭

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৮

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৯

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।