সবুজ প্রান্ত
২৬ নভেম্বর ২০১৯, ৮:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে উপজেলাব্যাপী মটর সাইকেল যোগে মোবারক র‍্যালী অনুষ্ঠিত

সাপ্তাহিক সবুজ প্রান্ত ::::
পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে মঙলবার উপজেলা ব্যাপি মোটর সাইকেল যোগে মোবারক র‍্যালী অনুষ্ঠিত হয়। র‍্যালী বাস্তবায়ন কমিটির আহবায়ক মাও. হাবিবুর রহমান হালিমের সভাপতিত্বে ও সদস্য সচিব এহসান মোহাম্মদ শামীমের ব্যাবস্থাপনায় আয়োজিত র‍্যালীতে নেতৃত্ব দেন জকিগঞ্জ পৌরসভা আল-ইসলাহ’র সভাপতি মাও. কাজী হিফজুর রহমান, সাবেক চেয়ারম্যান এম. এ রশীদ বাহাদুর, অধ্যাপক এম. আব্দুল্লাহ আল-মামুন, আটগ্রাম আমজাদিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার হাফিজ মাও. জামিল আহমদ, উপজেলা তালামীযের সাবেক সভাপতি মাও. এম. এ হালিম লিমন, উপজেলা আল-ইসলাহ’র সহ-সাংগঠনিক সম্পাদক মাও. জুবায়ের আহমদ, অফিস সম্পাদক মাও. নজমুল ইসলাম, উপজেলা তালামীযের সভাপতি আহমদ আল মনজুর, সাধারন সম্পাদক আবু সাঈদ মোঃ আশিক, সাবেক সেক্রেটারী মাহতাব আহমদ, জকিগঞ্জ টিভির চেয়ারম্যান আব্দুল মুকিত

র‍্যালীটি মঙ্লবার বাদ জোহর জকিগঞ্জ সিনিয়র মাদ্রাসা থেকে জকিগঞ্জ বাজার হয়ে বাবুর বাজার-শরীফগঞ্জ হয়ে কালীগঞ্জ ও আটগ্রামে গিয়ে সংক্ষিপ্ত পৃথক পৃথক পথসভায় মিলিত হয়। পথসভায় বক্তব্য রাখেন সমাজসেবী, রাজনীতিবিদ সরওয়ার হোসেইন রাজা ও এম এ রশীদ বাহাদুর। পরে রতনগঞ্জ হয়ে জকিগঞ্জে এসে উপজেলা আল-ইসলাহ’র সাংগঠনিক সম্পাদক মাও. ফদ্বলুর রহমানের বক্তব্যের মাধ্যমে র‍্যালী শেষ হয়।

র‍্যালীতে নবী পাকের শানে রচিত কালজয়ী নানা কবিতা নাতের মাধ্যমে সুরে সুরে ধ্বনিত হয় প্রিয়নবীর প্রশংসাগীতি। এ রকম অগণিত নাত এর সুমধুর সুর লহরী উপজেলার আকাশ বাতাস মুখরিত করে। উপজেলার বাজারে বাজারে উৎসুক মানুষ সুর মিলান নাতে রাসূলের সাথে। দৃষ্টিনন্দন এ ব্যতিক্রমী র‌্যালিটি উপজেলাবাসীর দৃষ্টি আকর্ষণ করে।

র‍্যালীতে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কবি ও ছড়াকার আহমদ সিদ্দিক চৌধুরী হাসান, প্রভাষক আহমদ হোসাইন, আল্লামা ফুলতলী (রহ.) স্মৃতি পরিষদের সভাপতি হাফিজ আলী হোসেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বারব হোসাইন চৌধুরী, ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম, সাহাব উদ্দীন, স্বপন আহমদ, জামিল আহমদ,, নাজাত ফাউন্ডেশনের চেয়ারম্যান মাও. কামাল আহমদ, এম.ডি কাওসার আহমদ,মাও শরীফ উদ্দীন, মাও. রুহুল আমিন খান, হাফিজ মোস্তাফা আহমদ, ইউপি সদস্য আব্দুল মুকিত, মাসুক আহমদ মেম্বার, আব্দুল আলীম, দিদারুল ইসলাম মিলন প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১০

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১১

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১২

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১৩

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৪

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৫

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৬

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৭

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৮

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৯

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।