সবুজ প্রান্ত
১৬ ডিসেম্বর ২০২৪, ৭:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রথমবার বৃত্তি পরীক্ষা আয়োজন করে চমক দেখাল ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্ট

দুই উপজেলার অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী পুরস্কৃত

জকিগঞ্জ প্রতিনিধি : প্রথমবারের মতো বৃত্তি পরীক্ষা আয়োজন করে রীতিমতো চমক সৃষ্টি করেছে ‘ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্ট।’ ১০ কোটি টাকার তহবিল নিয়ে শুরু হওয়া এই ট্রাস্ট জকিগঞ্জ-কানাইঘাট এই দুই উপজেলার মানুষের শিক্ষা ও সমাজ উন্নয়নের লক্ষে কাজ করছে। ট্রাস্টের উদ্যোগে দুই উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার পঞ্চম থেকে অষ্টম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে। এ উপলক্ষে গতকাল (১৫ ডিসেম্বর) জকিগঞ্জের ঐতিহ্যবাহী মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ে সকাল ১১টা থেকে বিকেল ২টা পর্যন্ত প্রথম দিনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় জকিগঞ্জ উপজেলার ৪৬ টি ও কানাইঘাট উপজেলার ২৩ টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ১১৩৮ জন শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করে। এ পরীক্ষায় অংশগ্রহনকারী সকল শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ট্রাস্টের পক্ষ থেকে স্কুল ব্যাগ, কলম, খাবার এবং অন্যান্য উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। যেটাকে ব্যাতিক্রমি অনন্য নজির বলছেন পরীক্ষা কেন্দ্রের বাহিরে অবস্থানরত অভিভাবকরা।
চলতি মাসের ১৫ ও ১৭ তারিখে আয়োজিত পরীক্ষার মাধ্যমে ২১০০ জন শিক্ষার্থী থেকে বাছাই করে তিনটি গ্রেডে ৫০০টি বৃত্তি প্রদান করা হবে। বৃত্তির অর্থ হিসেবে মেধা গ্রেডে ২,৫০০/- টাকা, প্রথম গ্রেডে ২,০০০/- টাকা এবং সাধারণ গ্রেডে ১,৫০০ টাকা এককালীন প্রদান করা হবে। প্রতিটি শিক্ষার্থী সনদপত্রও পাবে। বৃত্তি বিতরণ অনুষ্ঠান আগামী বছরের জানুয়ারির শেষ সপ্তাহ বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে।

এই কার্যক্রমের তথ্য দেশ-বিদেশের মানুষের কাছে পৌঁছে দিতে গতকাল দুপুর ১২টায় সিলেটের জকিগঞ্জে মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় ট্রাস্টের সচিব মোঃ শাব্বির আহমদ উপস্থিত সাংবাদিকদের সামনে ‘ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্ট’ এবং বৃত্তি কার্যক্রমের মূল উদ্দেশ্য, সামাজিক ভূমিকা ও ভবিষ্যৎ পরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরেন।
তিনি বলেন, “এই বৃত্তি কার্যক্রম মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করবে, তাদের প্রতিভা বিকাশে সহায়তা করবে এবং তাদের উচ্চ শিক্ষার অভিযাত্রাকে আরও সুদৃঢ় করবে। পাশাপাশি, এটি এলাকার শিক্ষার প্রসারে ট্রাস্টকে একটি অনুকরণীয় উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত করবে।”
উক্ত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন ট্রাস্টের সহ-সভাপতি, ট্রাস্ট প্রতিষ্ঠাতা ফাহিম আল ইসহাক চৌধুরীর বড় ভাই এটিএম সেলিম চৌধুরী। উপস্থিত ছিলেন সিলেট জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ কুতুব উদ্দিন, জকিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি’র সভাপতি ও ট্রাস্টের সচিব শাব্বীর আহমদ, ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্টের সহ সভাপতি সমাজসেবী এটিএম সেলিম চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুহিউদ্দীন হায়দার, জকিগঞ্জ উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি’র সভাপতি আব্দুস শহীদ তাপাদার, সমাজসেবী ফয়জুল ইসলাম চৌধুরী ও তোফায়েল আহমদ চৌধুরী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষক প্রতিনিধিগন । এ সময় সাংবাদিকদের করা বিভিন্ন প্রশ্নের জবাব দেন ট্রাস্টের সচিব ও সিনিয়র কর্মকর্তাগণ।
শিক্ষার প্রসার, দারিদ্র্য বিমোচন এবং মানবিক সেবার মাধ্যমে জকিগঞ্জ- কানাইঘাটের সর্বসাধারণের কল্যাণ ও উন্নয়ন নিশ্চিত করতে ‘ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্ট’ নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই উদ্যোগ এলাকাবাসীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং একটি সমৃদ্ধ ও মানবিক সমাজ গঠনে পথপ্রদর্শকের ভূমিকা পালন করছে।
মতবিনিময় সভায় শীর্ষস্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। ‘ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্ট’-এর পক্ষ থেকে উপস্থিত গণমাধ্যম কর্মীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। ট্রাস্ট কর্তৃপক্ষ তাদের আশা প্রকাশ করেন যে, গণমাধ্যম কর্মীরা ট্রাস্টের উদ্দেশ্য, কার্যক্রম এবং অবদানের কথা ইতিবাচকভাবে দেশ- বিদেশের মানুষের কাছে তুলে ধরবেন। এতে ট্রাস্টের ভবিষ্যৎ কর্মকাণ্ড। আরও গতিশীল ও কার্যকর হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

১০

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

১১

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

১২

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

১৩

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

১৪

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

১৫

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

১৬

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

১৭

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

১৮

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

১৯

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা যাবে না

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।