সবুজ প্রান্ত
২৯ মার্চ ২০২৫, ৪:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হবিগঞ্জে ঈদের জামাত নিয়ে কথা কাটাকাটি, ছুরিকাঘাতে নিহত ১

ঈদুল ফিতরের জামাত আয়োজন নিয়ে বিরোধের জেরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছুরিকাঘাতে আব্দুল কাইয়ুম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (২৮ মার্চ) রাতে উপজেলার সদরঘাট গ্রামের পশ্চিম পাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল কাইয়ুম সদরঘাট গ্রামের মৃত মওদুদ মিয়ার ছেলে। সংঘর্ষের পর এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়, যা নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়েছে। 



স্থানীয় সূত্রে জানা যায় প্রতি বছর নবীগঞ্জ উপজেলার সদরঘাট গ্রামের দক্ষিণপাড়া ও পশ্চিম পাড়ার অধিকাংশ বাসিন্দা দক্ষিণপাড়া এলাকার ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন। এবারও একই নিয়ম অনুসরণ করা হবে কিনা, তা নিয়ে শুক্রবার তারাবির নামাজের পর মসজিদে বৈঠক হয়।

এই আলোচনার মধ্যেই আব্দুল কাইয়ুমের সঙ্গে স্থানীয় মোজাহিদ মিয়ার (৩২) বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে মোজাহিদ মিয়া ছুরি দিয়ে আব্দুল কাইয়ুমকে আঘাত করেন।



গুরুতর আহত অবস্থায় আব্দুল কাইয়ুমকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের শান্ত রাখতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নবীগঞ্জ থানার ওসি মো. কামাল হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।



নবীগঞ্জ থানার ওসি কামাল হোসেন বলেন, “ঈদের জামাত নিয়ে আলোচনা চলাকালে ছুরিকাঘাতের ঘটনায় একজন নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে আছি, বিস্তারিত পরে জানাতে পারবো।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১০

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১১

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১২

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১৩

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৪

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৫

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৬

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৭

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৮

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৯

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।