সবুজ প্রান্ত
২৩ নভেম্বর ২০২৫, ৯:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথে প্রবাসী সংবর্ধনা: দুঃস্থদের স্থায়ী পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার আহ্বান

এস.পি সেবু, বিশ্বনাথ 


সমাজের দুঃস্থ জনগোষ্ঠীর কল্যাণে ক্ষুদ্র অনুদানের পরিবর্তে এককালীন বড় সহযোগিতার মাধ্যমে তাদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করে স্থায়ীভাবে পুনর্বাসনের উদ্যোগ নিতে হবে। এতে দারিদ্র্যের হার কমবে এবং উপকারভোগীরা দীর্ঘমেয়াদে স্বনির্ভর হতে পারবে। প্রবাসীদের ক্রমবর্ধমান দানের ফলে দেশের হতদরিদ্র মানুষ উপকৃত হচ্ছে—এ ধারাকে অব্যাহত রাখার আহ্বান জানান প্রধান অতিথি ও বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই।

রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে “সাজুল অ্যান্ড রাজন ফাউন্ডেশন ইউকে” এর পক্ষ থেকে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হান্নান (উরফে মিয়া)–কে সংবর্ধনা প্রদান করা হয়। বিশ্বনাথ পৌর শহরের এক রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি সাংবাদিক মোঃ শাহিন উদ্দিন। পরিচালনা করেন প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মোসাদ্দিক হোসেন সাজুল-এর স্মরণে বিশ্বনাথ বার্তা সম্পাদক ইলিয়াস আহমদ রাজন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন— সিলেট জেলা জজ আদালতের এপিপি ও উপজেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট খালেদ হোসেন, বিশ্বনাথ ডিগ্রি কলেজের ইংরেজি প্রভাষক শাহ আলম তালুকদার তুহিন, আশুগঞ্জ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ রেন্টু আলী, বিশ্বনাথ পৌর জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবহান, শিক্ষাবিদ আবুল কাহার হেকিম উদ্দিন, পৌর জামায়াতের সেক্রেটারি জাহেদুর রহমান, ইসলামী ব্যাংক কর্মকর্তা আজমল হোসেন শাহরিয়ার, অলংকারী ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলু মিয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, বিশ্বনাথ মহিলা কলেজের সভাপতি শামীম আহমদ মেম্বার, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ শাহ জাহান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ দুলাল মিয়া, ডাচ্-বাংলা ব্যাংক কর্মকর্তা জসিম উদ্দিন, শিক্ষাবিদ তৌফিক চৌধুরী ও ইউপি সদস্য বশির উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন— বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, নানু মিয়া, আব্দুল করিম, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক অজিত চন্দ্র দেব, লন্ডন প্রবাসী হাজী আলতাব আলী, সাবেক প্রকৌশলী তপন চক্রবর্তী, সোনা উদ্দিন, নুরুনন্নাহার ইয়াসমিন, এম মুখতার হোসাইন, মোঃ খসরু মিয়া, রাজু মিয়া, সেবুল হোসেন, এনাম মিয়া, আলী আহমদ, মুহিবুর রহমান, ইব্রাহিম আলী, মিডিয়াকর্মী আলী হোসেন মোল্লা, বিজয় কর্মকার, জিতু মিয়া, প্রশান্ত বৈদ্য প্রমুখ।

সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সায়েস্তা মিয়া। পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ রেদওয়ান আহমদ এবং ইসলামী সংগীত পরিবেশন করেন ইসমাইল হোসেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালুটিকরে গ্যাস সংকট, ভোগান্তিতে চালক-যাত্রীরা

অস্ট্রেলিয়ার মাটিতে তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি, চালকের আসনে বাংলাদেশ

টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় ঢুকে জরিমানা গুনলেন ৮ ট্রলারচালক

লোডশেডিং কমাতে ‘দিন গোনা’ ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

জকিগঞ্জে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে অবস্থান

সিলেটে বাসার দরজার নিচ দিয়ে গড়িয়ে পড়ছিল রক্ত, ভেতরে মিলল তিনজনের মরদেহ

খাসিয়ামারা নদীতে বালু উত্তোলন নিয়ে ‘বিভ্রান্তিকর’ সংবাদের প্রতিবাদ

এসএসসিতে পাসের হারে সুনামগঞ্জ এগিয়ে, জিপিএ-৫ এ সিলেট

এসএসসিতে এক বছরে সিলেট বোর্ডের পাসের হার কমেছে ১০.২৪ শতাংশ

সিলেটে গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শন করলেন ইপসার প্রধান নির্বাহী

১০

বিমানবন্দর থেকে সালমান শাহ হত্যা মামলার আসামি ডন গ্রেপ্তার

১১

সিলেটে হামের উপসর্গ নিয়ে ৮ মাসের শিশু আয়ানের মৃত্যু, আইসিইউ না পাওয়ার অভিযোগ মা-বাবার

১২

নিত্যদিনের অশান্তি এড়াতে প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী

১৩

দৈনিক ৫০০ টাকা মজুরি বাস্তবায়নের দাবিতে বড়লেখায় চা শ্রমিকদের গণবিক্ষোভ

১৪

বড়লেখায় ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আহাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫

‎ওসমানীনগরের বাস দুর্ঘটনা: নিহত ৯ জনের পরিচয় শনাক্ত, স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর শুরু

১৬

টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পানিতে ডুবে সিরাজগঞ্জের পর্যটকের মৃত্যু

১৭

তাহিরপুরে কলেজ শিক্ষার্থীর উপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১৮

পাঁচ বন্ধু মিলে ঘুরতে এসেছিলেন সিলেট, কফিনবন্দি হয়ে বাড়ি ফিরছেন সাইফুল

১৯

সিলেটে অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ শিল্পী পেহেলী ভৈরবীর

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।