
জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের বারঠাকুরী আইডিয়াল একাডেমিতে ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পঞ্চম শ্রেণির বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের উপদেষ্টা ডা. কাদির আল আজাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আরিফ আহমদ।
অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সেক্রেটারি কে. এম. মামুন, সমাজসেবী আবিদুর রহমান, বিদ্যালয়ের পরিচালক জাহেদ আহমদ এবং দুবাই প্রবাসী মো. মুকিত আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুবর্ণ জিৎসহ সহকারী শিক্ষক আরিফ আহমদ, আল আমিন, রোকসানা আক্তার, ছায়ার বেগম ও মরিয়ম ছিদ্দিকা শাম্মী।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ফাতেমা জান্নাত লিনা ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নুয়াইমা জান্নাত রিমু। পঞ্চম শ্রেণির বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন হাবিবা জান্নাত নাদিয়া ও মোছা. ফেরদাউসী আহমদ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে সাফল্য কামনা করেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। পরে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।