জকিগঞ্জে ওয়াজ শুনতে গিয়ে মোশাররফ হোসেন (১৪) নামের এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ মোশাররফ রতনগঞ্জের গোলাম মোস্তফা চৌধুরী একাডেমির ৮ম শ্রেণির ছাত্র এবং এওলাসার গ্রামের জামিল আহমদ চৌধুরী ও কুলসুমা বেগমের পুত্র।
জানা যায়, গত মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) রাত ৮ টায় পাশ্ববর্তীগ্রাম নান্দিশ্রী ঈদগাহ মাঠে ওয়াজ শুনতে গিয়ে সে নিখোঁজ হয়। তিনদিন থেকে কোনো খোঁজ না পাওয়ায় তার পিতা জামিল চৌধুরী জকিগঞ্জ থানায় একটি জিডি করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা জকিগঞ্জ থানার এসআই মোঃ মহরম আলী জানান, তার ব্যবহৃত মোবাইলটি বন্ধ রয়েছে। পুলিশ তাঁকে খুজতে তৎপরতা চালিয়ে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।