জকিগঞ্জ প্রতিনিধি
৩১ অগাস্ট ২০২৬, ১:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

সিলেটের জকিগঞ্জে ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিসটেন্স প্রজেক্ট (ফ্রিপ)-এর আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) জকিগঞ্জ উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র ও বিআরডিবি হলরুমে দুটি ব্যাচে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রশিক্ষণে মোট ৬০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবু সাঈদ শুভ্রের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেটের উপপরিচালক (পিপি) মোহাম্মদ আনিসুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ।

প্রশিক্ষণে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত চাষাবাদ পদ্ধতি, বন্যা-পরবর্তী কৃষি পুনর্বাসন ও সার ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় জকিগঞ্জে সার সরবরাহের বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবু সাঈদ শুভ্র জানান, বর্তমানে উপজেলায় সারের কোনো সংকট নেই। চলতি মাসে জকিগঞ্জ উপজেলায় ইউরিয়া ৫৮০ মেট্রিক টন, টিএসপি ৪০ মেট্রিক টন, ডিএপি ৯০ মেট্রিক টন এবং এমওপি ৮০ মেট্রিক টন বরাদ্দ হয়েছে। পাশাপাশি কৃষকদের কাছে সারের সরবরাহ আরও সহজ করতে নতুন ডিলার নিয়োগের কার্যক্রমও চলছে।

তিনি বলেন, বরাদ্দ অনুযায়ী কৃষকদের মধ্যে সার সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। নতুন ডিলার নিয়োগ হলে সার বিতরণ ব্যবস্থাপনা আরও কার্যকর হবে।

প্রধান অতিথি মোহাম্মদ আনিসুজ্জামান কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানিয়ে বলেন, কৃষির উৎপাদন বাড়াতে সুষম সার ব্যবস্থাপনা ও উন্নত চাষাবাদ পদ্ধতি অনুসরণ করতে হবে। প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি মোকাবিলা করে কৃষিকে এগিয়ে নিতে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

প্রশিক্ষণে কৃষক-কৃষাণীসহ কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জে

সিলেট

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১০

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১১

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১২

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৩

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৪

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৫

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৬

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৭

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৮

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৯

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।