শাহ্ মাশুক নাঈম 
১৮ অগাস্ট ২০২৬, ১১:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রবীণ শিক্ষক ও সমাজসেবক মো.শাহজাহান মাস্টার আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে শেষবারের মতো অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলার টিলাগাঁও গ্রামের নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ইচ্ছা প্রকাশ করেন।

এ সময় তিনি সুরমা ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।

সরেজমিনে জানা যায়, মো. শাহজাহান মাস্টার দীর্ঘ কর্মজীবনে শিক্ষকতা পেশায় সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ১৯৭৪ সালে টেংরা হাইস্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। পরবর্তীতে দোয়ারাবাজার সদর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে প্রায় ছয় বছর সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

শিক্ষকতা জীবনের পাশাপাশি তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে জনপ্রতিনিধির দায়িত্বও পালন করেন। ঐতিয্যবাহী বৃহত্তর লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হয়ে তিনি জনসেবায় যুক্ত হন। মানুষের ভোগান্তি লাঘব ও প্রশাসনিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বৃহত্তর লক্ষ্মীপুর ইউনিয়নকে বিভক্ত করে পৃথক তিনটি ইউনিয়ন পরিষদ গঠনের প্রস্তাবও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরেন।

এ ছাড়া তিনি দীর্ঘদিন দোয়ারাবাজার উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। ছাতক-দোয়ারাবাজারের বিভিন্ন এলাকায় সামাজিক কর্মকাণ্ড, বিচার-সালিশ ও জনকল্যাণমূলক কাজে তার সম্পৃক্ততা রয়েছে বলে স্থানীয়রা জানান।

সাদাসিধে জীবনযাপন ও জনবান্ধব কর্মকাণ্ডের কারণে স্থানীয় মানুষের কাছে মো. শাহজাহান মাস্টারের আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে বলে দাবি তার সমর্থকদের।

জীবনের শেষ পর্যায়ে আবারও জনপ্রতিনিধি হয়ে সাধারণ মানুষের সেবা করার ইচ্ছা প্রকাশ করে তিনি সুরমা ইউনিয়নের ভোটারদের কাছে দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা যাবে না

তাহিরপুরে শিশুদের ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১

দোয়ারাবাজারে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ আল মদিনা একাডেমি’র শিক্ষার্থীদের সংবর্ধনা

১০

বড়লেখায় জঙ্গলে মিলল বৃদ্ধের লাশ, হত্যার অভিযোগ

১১

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে তাহিরপুরে বিএনপির দোয়া মাহফিল

১২

তৃতীয় দফায় শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ ৮৮ হাজার টাকা

১৩

সালুটিকরে গ্যাস সংকট, ভোগান্তিতে চালক-যাত্রীরা

১৪

অস্ট্রেলিয়ার মাটিতে তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি, চালকের আসনে বাংলাদেশ

১৫

টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় ঢুকে জরিমানা গুনলেন ৮ ট্রলারচালক

১৬

লোডশেডিং কমাতে ‘দিন গোনা’ ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

১৭

জকিগঞ্জে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে অবস্থান

১৮

সিলেটে বাসার দরজার নিচ দিয়ে গড়িয়ে পড়ছিল রক্ত, ভেতরে মিলল তিনজনের মরদেহ

১৯

খাসিয়ামারা নদীতে বালু উত্তোলন নিয়ে ‘বিভ্রান্তিকর’ সংবাদের প্রতিবাদ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।