শাহ্ মাশুক নাঈম 
১২ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খাসিয়ামারা নদীতে বালু উত্তোলন নিয়ে ‘বিভ্রান্তিকর’ সংবাদের প্রতিবাদ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার খাসিয়ামারা নদীতে অবৈধ ড্রেজার দিয়ে দিনরাত বালু উত্তোলনের অভিযোগকে ‘মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে সংবাদ সম্মেলন করেছে বালুমহালের ইজারাদার পক্ষ।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইজারাদার কর্তৃপক্ষের প্রতিনিধি জামাল উদ্দিন।

তিনি দাবি করেন, সরকারি বিধিবিধান ও নির্ধারিত শর্ত মেনে বৈধভাবে বালুমহালটি ইজারা নেওয়া হয়েছে এবং সরকার নির্ধারিত রাজস্ব পরিশোধ করে সনাতন পদ্ধতিতে বালু উত্তোলন করা হচ্ছে। ইজারার কোনো শর্ত লঙ্ঘন করা হয়নি বলেও দাবি করেন তিনি।

নদীতে ৫০-৬০টি অবৈধ ড্রেজার চলার অভিযোগ অস্বীকার করে জামাল উদ্দিন বলেন, খাসিয়ামারা নদীতে কোনো ড্রেজার চলছে না। সরকারি রাবারড্যামের নিরাপত্তা নিশ্চিত করতে ভারী নৌযান ও বাল্কহেড চলাচল এড়িয়ে পাইপলাইনের মাধ্যমে ১৫-২০টি ‘সেইভ মেশিন’ দিয়ে বালু স্থানান্তর করা হচ্ছে। এগুলো ড্রেজার নয় বলে দাবি করেন তিনি।

ইজারাদার পক্ষ জানান, ভোর থেকে দুপুর পর্যন্ত সনাতন পদ্ধতিতে বালু সংগ্রহ করা হয়। পরে দুপুরের দিকে সেইভ মেশিন চালু করে মাগরিবের আগেই বন্ধ করে দেওয়া হয়। ফলে দিনরাত বালু উত্তোলনের অভিযোগের কোনো ভিত্তি নেই।

নদীভাঙন প্রসঙ্গে তারা বলেন, খাসিয়ামারা পাহাড়ি ঢলের নদী হওয়ায় বর্ষায় প্রাকৃতিকভাবেই তীরের কিছু অংশে ভাঙন দেখা দেয়। এটিকে বালু উত্তোলনের সঙ্গে যুক্ত করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। উপজেলা প্রশাসন ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশের অভিযোগও তারা প্রত্যাখ্যান করেন।

সংবাদ সম্মেলনে ইজারাদার পক্ষ দাবি করেন, তারা কোনো অবৈধ কর্মকাণ্ডে জড়িত নয়। রাবারড্যাম রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা, স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি ও সরকারি রাজস্ব বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে নিয়মতান্ত্রিকভাবে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সাংবাদিকদের সরেজমিনে পরিদর্শন করে নিরপেক্ষভাবে প্রকৃত তথ্য তুলে ধরার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে ইজারাদার কর্তৃপক্ষের প্রতিনিধি এরশাদুর রহমান মেম্বার, ফারুক মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১০

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১১

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১২

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৩

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৪

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৫

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৬

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৭

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৮

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

১৯

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।