ক্রিড়া প্রতিবেদক
১৪ অগাস্ট ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ার মাটিতে তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি, চালকের আসনে বাংলাদেশ

© ক্রিকইনফো

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট খেলতে নেমেই ইতিহাস গড়লেন বাংলাদেশের তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। ডারউইনের মারারা ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেই তুলে নিলেন সেঞ্চুরি। তাঁর শতক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ফিফটিতে দ্বিতীয় দিন শেষে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ।

এর আগে প্রথম দিন হাসান মাহমুদের ৬ উইকেটের দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে সাদমান ইসলাম দ্রুত ফিরলেও তানজিদ হাসান তামিম ও মুমিনুল হক দলের ইনিংস সামলে নেন।

প্রথম দিন ১ উইকেটে ৯৬ রান নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। দ্বিতীয় দিনও সেই ধারাবাহিকতা ধরে রাখেন তানজিদ ও মুমিনুল। ১০২ বলে ফিফটি পূরণ করেন তানজিদ। এরপর বাউ ওয়েবস্টারের বলে ৮৮ মিটারের বিশাল ছক্কা হাঁকিয়ে মুমিনুলের সঙ্গে দ্বিতীয় উইকেটে শতরানের জুটি পূর্ণ করেন তিনি।

অস্ট্রেলিয়ার মাটিতে এটি বাংলাদেশের দ্বিতীয় শতরানের জুটি। এর আগে ২০০৩ সালে কেয়ার্নস টেস্টে কোনো বাংলাদেশি ব্যাটার সর্বোচ্চ ৭৬ রান করেছিলেন। সেই রেকর্ড ভেঙে দেন তানজিদ। কাভার ড্রাইভে বাউন্ডারি মেরে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশি ব্যাটারদের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড গড়েন তিনি।

তবে সেঞ্চুরির পথে মুমিনুল হকের সঙ্গে জুটিটি বেশিদূর এগোয়নি। ৯৫ বলে ৪৯ রান করে জশ হ্যাজেলউডের বলে আউট হন মুমিনুল। তাঁর বিদায়ের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে ইনিংস এগিয়ে নেন তানজিদ।

এরই মধ্যে ৬২ রানে জীবন পান তানজিদ। স্টিভেন স্মিথের হাতে তাঁর ক্যাচ পড়ার সুযোগ কাজে লাগিয়ে পরে পূর্ণ করেন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। মিচেল স্টার্ককে বাউন্ডারি মেরে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের রান ছাড়িয়ে বাংলাদেশকে লিড এনে দেন তিনি।

অন্য প্রান্তে নিজের ফিফটি পূরণ করেতানজিদ হাসান তামিম, তানজিদের সেঞ্চুরি, বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া টেস্ট, বাংলাদেশ ক্রিকেট, টেস্ট ক্রিকেটন শান্তও। তানজিদ ও শান্তর ৯৩ রানের জুটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে আরও শক্ত অবস্থান তৈরি করে বাংলাদেশ।

শেষ পর্যন্ত ১৯৭ বলে ৮টি চার ও ১টি ছক্কায় ১০১ রান করে নাথান লায়নের বলে মিচেল স্টার্কের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তানজিদ। তাঁর বিদায়ের সময় ৬৫.৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ২৩১ রান। এতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৩ রানের লিড পায় সফরকারীরা।

দ্বিতীয় দিন শেষে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৫০ রানে অপরাজিত রয়েছেন। তাঁর সঙ্গে ক্রিজে আছেন মুশফিকুর রহিম।

অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি বাংলাদেশের কোনো ব্যাটারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। এর আগে ২০০৬ সালে ফতুল্লা টেস্টে ১৩৮ রানের ইনিংস খেলেছিলেন শাহরিয়ার নাফীস। তবে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশি ব্যাটারের প্রথম টেস্ট সেঞ্চুরির কীর্তি এখন তানজিদ হাসান তামিমের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১০

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১১

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১২

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৩

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৪

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৫

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৬

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৭

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৮

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

১৯

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।