সবুজ প্রান্ত অনলাইন
৬ অগাস্ট ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নয়াদিল্লিতে সাজাপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনাকে সংবাদমাধ্যমের মুখোমুখি হতে দেওয়ায় ঢাকার তীব্র ক্ষোভ

পলাতক ও সাজাপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনাকে ভারতের নয়াদিল্লিতে সরাসরি সংবাদমাধ্যমের মুখোমুখি হতে দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও গভীর দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ। বুধবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই ক্ষোভ প্রকাশ করা হয়। সরকার জানিয়েছে, দ্বিপক্ষীয় সম্পর্কের সম্ভাব্য ক্ষতি নিয়ে আগাম উদ্বেগ জানানো সত্ত্বেও ভারতে এই অনুষ্ঠানের অনুমতি দেওয়া দুই দেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টাকে চরমভাবে ব্যাহত করেছে।

‎পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকীর দিনেই ভারতের মাটিতে সাজাপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনাকে প্রকাশ্যে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে। এই আয়োজনে তিনি ও তাঁর সঙ্গীরা বাংলাদেশ রাষ্ট্র ও এ দেশের জনগণের বিরুদ্ধে তীব্র বিষোদগার করেছেন। ঢাকা এই ঘটনাকে বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত এবং জুলাই বিপ্লবের বীর শহীদদের স্মৃতির প্রতি চরম অবমাননা হিসেবে দেখছে।

‎বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে শিশুসহ নিরীহ নাগরিকদের ওপর চালানো গণহত্যার সত্যতা জাতিসংঘের তদন্তেও প্রমাণিত হয়েছে। সাজাপ্রাপ্ত এই গণহত্যাকারী সেই নথিবদ্ধ সত্য অস্বীকার করে ইতিহাসের গতিপথ পাল্টে দেওয়ার এক ব্যর্থ চেষ্টায় লিপ্ত হয়েছেন। তবে এ দেশের মানুষ অতীতেও এ ধরনের অপচেষ্টা প্রত্যাখ্যান করেছে এবং এখনো করছে। এতে পুনর্ব্যক্ত করা হয়, জনগণ সংকল্পবদ্ধ যে বাংলাদেশ আর কখনো ফ্যাসিবাদের অন্ধকার অধ্যায়ে ফিরবে না এবং কোনো অবস্থাতেই অন্য কোনো দেশের আজ্ঞাবহ রাষ্ট্রে পরিণত হবে না। একই সঙ্গে সাজাপ্রাপ্ত এই গণহত্যাকারী ও তাঁর অপরাধী চক্রের কোনো স্থান দেশের রাজনীতিতে আর কখনো হবে না।

‎ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়, সার্বভৌম সমতা, পারস্পরিক শ্রদ্ধা ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির ভিত্তিতে নয়াদিল্লির সঙ্গে গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ঢাকা। তবে ২০১৩ সালের দ্বিপক্ষীয় বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় সাজাপ্রাপ্ত অপরাধী শেখ হাসিনাকে ফেরত পেতে বারবার কূটনৈতিক অনুরোধ জানানো হলেও ভারতের কাছ থেকে এখনো কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। উল্টো যেকোনো অজুহাতে সাজাপ্রাপ্ত এই গণহত্যাকারীকে প্রকাশ্য সংবাদমাধ্যমে কথা বলার সুযোগ দেওয়া বাংলাদেশের মানুষের মনে গভীর ক্ষোভের জন্ম দিয়েছে, যা দুই দেশের সম্পর্কের সুসংহত বিকাশের ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

১০

জিন্নাহ ছাড়া পাকিস্তান হতো না এবং পাকিস্তান না হলে বাংলাদেশও না : মাওলানা মারজান

১১

ধূমপানমুক্ত গণপরিবহন ও টার্মিনাল নিশ্চিতে সিলেটে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা

১২

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ জনের ফাঁসি, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

১৩

জকিগঞ্জে ভিঙ্গাইর বাজার উন্নয়ন নিয়ে সভা : চেয়ারম্যান প্রার্থী জাহেদ ফারহানকে জনতার অকুণ্ঠ সমর্থন

১৪

শ্রীপুর উত্তর ইউনিয়নে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন চেয়ারম্যান আলী হায়দার  

১৫

আগামীকাল সিলেটে আসছেন রাষ্ট্রপতি, নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী

১৬

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় কীটনাশক ব্যবসায়ীকে মারধর ও লুটপাটের অভিযোগ

১৭

দোয়ারাবাজারে নদী ভাঙনে অস্তিত্ব হারাচ্ছে শিমুলতলা কবরস্থান

১৮

যাদুকাটার দুই বালুমহালে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জেলা প্রশাসনের

১৯

খলাছড়া ইউপি তালামীযের উদ্যোগে সিরাত বিষয়ক মেধা যাচাই পরীক্ষার পুরস্কার বিতরণ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।