মূল কনটেন্টে যান
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

কানাইঘাটে জামায়াতের মোটরসাইকেল র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত


কানাইঘাটে জামায়াতের মোটরসাইকেল র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী  উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে বিশাল মোটরসাইকেল র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

‎আজ ১ আগস্ট শুক্রবার কানাইঘাটের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি পথসভায় মিলিত হয়।

‎র‍্যালি পরবর্তী পথসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কানাইঘাট উপজেলার আমীর মাওলানা কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং কানাইঘাট পৌর জামাতের সেক্রেটারি ইকবাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

‎সভায় বক্তব্য রাখেন উপজেলা জামাতের নায়েবে আমীর শরিফ আহমদ, নায়েবে আমীর মাস্টার ফয়সল আহমদ, সেক্রেটারি তাজ উদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলা সভাপতি হা: ফয়েজ আহমদ, উপজেলা জামাতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা ওমর ফারুকসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

‎বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।