ডেস্ক নিউজ
১৩ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লোডশেডিং কমাতে ‘দিন গোনা’ ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

দেশে চলমান লোডশেডিং পরিস্থিতি কমাতে ব্যবস্থাপনা কার্যক্রম চালানোর পাশাপাশি বিদ্যুৎ ও গ্যাসের সংকট কাটার অপেক্ষা করা ছাড়া বড় কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

‎তিনি বলেন, ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) ক্ষতিগ্রস্ত হওয়ায় গ্যাস সরবরাহে সমস্যা তৈরি হয়েছে। সেটি মেরামতের কাজ চলছে। এ অবস্থায় পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত ‘দিন গোনা ছাড়া’ তার হাতে আর বড় কোনো বিকল্প নেই।

‎বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) আয়োজিত ‘নেভিগেটিং বাংলাদেশ এনার্জি ক্রাইসিস: ইমিডিয়েট প্রায়োরিটিজ অ্যান্ড দ্য পাথ টু এ সাসটেইনেবল এনার্জি ফিউচার’ শীর্ষক সংলাপে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

‎বিদ্যুৎমন্ত্রী বলেন, এফএসআরইউতে আগুন লাগার পর থেকেই গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে সংকট তৈরি হয়েছে। ক্ষয়ক্ষতি বড় না হলেও এর প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনে। বর্তমানে গ্যাসের সীমিত সরবরাহের মধ্যে কখনও বিদ্যুৎ উৎপাদন বাড়ানো এবং কখনও শিল্প খাতে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হচ্ছে।

‎পরিস্থিতি সামাল দিতে সরকারের হাতে থাকা সীমিত ব্যবস্থাপনার কথাও তুলে ধরেন তিনি। তাঁর ভাষ্য, এফএসআরইউ মেরামত না হওয়া পর্যন্ত গ্যাস সরবরাহের বড় কোনো বিকল্প নেই। তবে লোডশেডিং যাতে তুলনামূলক কম হয় এবং শিল্প খাতে গ্যাস সরবরাহ করা যায়, সে অনুযায়ী সরবরাহ ব্যবস্থাপনা করা হচ্ছে।

‎বিদ্যুৎ চাহিদার ধরন পরিবর্তনের বিষয়টিও উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, আগে সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত বিদ্যুতের চাহিদা বেশি থাকত। এখন ব্যাটারিচালিত রিকশার সংখ্যা বাড়ায় রাতে সেগুলো চার্জ দেওয়ার কারণে বিদ্যুতের চাহিদার ধরন বদলে গেছে।

‎ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আগের দিন বিদ্যুতের চাহিদা প্রায় ১৮ হাজার মেগাওয়াটে পৌঁছেছিল। ব্যাটারিচালিত রিকশাগুলোর চার্জিংয়ের কারণে এর একটি অংশের চাহিদা তৈরি হচ্ছে। এসব রিকশার অনেকগুলো অবৈধ সংযোগের মাধ্যমে চার্জ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

‎অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালানো হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, সরকার এ বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করছে।

‎এফএসআরইউতে আগুন লাগার ঘটনায় আরেকটি এলএনজিবাহী জাহাজও ঝুঁকিতে পড়েছিল বলে জানান তিনি। তাঁর ভাষ্য, আগুন লাগার পর জাহাজটি দ্রুত সরে যেতে পারায় বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে।

‎এদিকে ক্ষতিগ্রস্ত এফএসআরইউর প্রয়োজনীয় সরঞ্জাম বিদেশ থেকে আনার ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। আমদানি করা সরঞ্জাম কাস্টমসে যাতে আটকে না থাকে, সে বিষয়েও ব্যবস্থা নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

‎দীর্ঘমেয়াদে জ্বালানি সংকট মোকাবিলায় অবকাঠামো উন্নয়নের ওপরও গুরুত্ব দেন বিদ্যুৎমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ গ্যাস আমদানির দিকে এগোলেও আমদানি করা গ্যাস গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় অবকাঠামো সে অনুযায়ী গড়ে ওঠেনি।

‎দেশে গ্যাস অনুসন্ধান ও উত্তোলন বাড়ালেই চাহিদা অনুযায়ী পর্যাপ্ত গ্যাস পাওয়া যাবে এমন নিশ্চয়তা নেই বলেও মন্তব্য করেন তিনি। তাই দেশীয় অনুসন্ধানের পাশাপাশি আমদানি করা গ্যাস সরবরাহের অবকাঠামো শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন ইকবাল হাসান মাহমুদ টুকু।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় ঢুকে জরিমানা গুনলেন ৮ ট্রলারচালক

লোডশেডিং কমাতে ‘দিন গোনা’ ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

জকিগঞ্জে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে অবস্থান

সিলেটে বাসার দরজার নিচ দিয়ে গড়িয়ে পড়ছিল রক্ত, ভেতরে মিলল তিনজনের মরদেহ

খাসিয়ামারা নদীতে বালু উত্তোলন নিয়ে ‘বিভ্রান্তিকর’ সংবাদের প্রতিবাদ

এসএসসিতে পাসের হারে সুনামগঞ্জ এগিয়ে, জিপিএ-৫ এ সিলেট

এসএসসিতে এক বছরে সিলেট বোর্ডের পাসের হার কমেছে ১০.২৪ শতাংশ

সিলেটে গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শন করলেন ইপসার প্রধান নির্বাহী

বিমানবন্দর থেকে সালমান শাহ হত্যা মামলার আসামি ডন গ্রেপ্তার

সিলেটে হামের উপসর্গ নিয়ে ৮ মাসের শিশু আয়ানের মৃত্যু, আইসিইউ না পাওয়ার অভিযোগ মা-বাবার

১০

নিত্যদিনের অশান্তি এড়াতে প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী

১১

দৈনিক ৫০০ টাকা মজুরি বাস্তবায়নের দাবিতে বড়লেখায় চা শ্রমিকদের গণবিক্ষোভ

১২

বড়লেখায় ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আহাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

‎ওসমানীনগরের বাস দুর্ঘটনা: নিহত ৯ জনের পরিচয় শনাক্ত, স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর শুরু

১৪

টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পানিতে ডুবে সিরাজগঞ্জের পর্যটকের মৃত্যু

১৫

তাহিরপুরে কলেজ শিক্ষার্থীর উপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১৬

পাঁচ বন্ধু মিলে ঘুরতে এসেছিলেন সিলেট, কফিনবন্দি হয়ে বাড়ি ফিরছেন সাইফুল

১৭

সিলেটে অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ শিল্পী পেহেলী ভৈরবীর

১৮

ওসমানীনগরে ইউনিক ও বেঙ্গল পরিবহনের সংঘর্ষ, নিহত ৯ আহত অন্তত ২৫

১৯

ফেসবুক অ্যাড পেমেন্টে যুক্ত হলো ‘বিকাশ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।