কুলাউড়া প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডাকসু ভিপি সাদিক কায়েম কুলাউড়া আগমন উপলক্ষে জামায়াতের সংবাদ সম্মেলন

মৌলভীবাজারের কুলাউড়ায় আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম ও ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় কুলাউড়া সরকারি কলেজ ছাত্র শিবিরের উদ্যোগে আয়োজিত নবীন বরণ ও ক্যারিয়ার গাইড লাইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাদিক কায়েম। কলেজ ক্যাম্পাসে একাদশ ও অনার্স ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে জামায়াতে ইসলামীর কুলাউড়াস্থ কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক প্রেসব্রিফিং করে অনুষ্ঠানের সফলতা কামনা করে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর ঢাকা দক্ষিণের সমাজকল্যাণ সম্পাদক শাহীন খাঁন, উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম, সেক্রেটারী প্রভাষক বেলাল আহমদ চৌধুরী, পৌর আমির মো. জাকির হোসেন, উপজেলা শিবিরের সভাপতি আশরাফুল ইসলাম শাহরিয়ার, প্রবাসী জামায়াত নেতা আলাউদ্দিন আহমেদ প্রমুখ।
‎
‎নির্ধারিত সফরসূচি অনুযায়ী, সকাল ১১টায় কুলাউড়া সরকারি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে যোগদানের মাধ্যমে তাদের দিনের কার্যক্রম শুরু হবে। এরপর তারা বড়লেখা ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে অংশ নেবেন। নির্ধারিত অন্য একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে দুপুর আড়াইটায় জুড়ী উপজেলায় আয়োজিত ছাত্র গণজমায়েতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। বিকেল ৪টায় কুলাউড়ার ব্রাহ্মণবাজারে আয়োজিত এক বিশাল গণসমাবেশে যোগদানের মাধ্যমে তাদের এই সফর সমাপ্ত হবে।
‎

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসু ভিপি সাদিক কায়েম কুলাউড়া আগমন উপলক্ষে জামায়াতের সংবাদ সম্মেলন

১

ফিফা আসিয়ান কাপে আজ মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, ম্যাচ শুরু বেলা ৩টায়

২

রাজনগরে শব্দকর নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মধ্যে গ্রাম আদালত বিষয়ে সচেতনতা সৃষ্টিতে উঠান বৈঠক

৩

নাসির উদ্দিন মিঠুর রাজনৈতিক সচিব জয়নাল আবেদীন

৪

কুলাউড়ায় আলী আমজদ কলেজের নবীনবরণ ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত

৫

বড়লেখায় শততম নরমাল ডেলিভারির মাইলফলক স্পর্শ করলেন ডা. আবু বকর সিদ্দিক

৬

জকিগঞ্জে অসহায় বিধবা আরতি রানীর মাথা গোঁজার ঠাঁই করে দিল KC RT Live

৭

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

৮

আঞ্চলিক সড়কে অবাধে গবাদিপশু, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

৯

যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে ঢাকার চেয়েও এগিয়ে সিলেটের ওসমানী বিমানবন্দর

১০

জকিগঞ্জে মাদ্রাসা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ

১১

বড়লেখায় তালতো ভাইয়ের বিয়েতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাদিকের

১২

“তেলের দাম বাড়াইলে, আমরা খাইমু কিতা আর রুজি করমু কিতা”

১৩

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

১৪

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

১৫

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

১৬

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

১৭

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

১৮

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

১৯

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।