স্টাফ রিপোর্টার
২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে ঢাকার চেয়েও এগিয়ে সিলেটের ওসমানী বিমানবন্দর

যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্টের (ডিএফটি) সাম্প্রতিক নিরাপত্তা মূল্যায়নে দেশের দুই প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের স্কোর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে ৯৮ শতাংশ স্কোর নিয়ে শীর্ষস্থান অর্জন করেছে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। অন্যদিকে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অর্জন করেছে ৯৪ শতাংশ স্কোর। রোববার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এই তথ্য নিশ্চিত করেছে।

যুক্তরাজ্যগামী যাত্রী, কার্গো ও ডাক পরিবহনের নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনার উদ্দেশ্যে এই অডিট পরিচালনা করা হয়। ২০২৫ ও ২০২৬ সালের ফলাফলের তুলনামূলক চিত্রে দেখা গেছে, এক বছরের ব্যবধানে শাহজালাল বিমানবন্দরের স্কোর ১ শতাংশ এবং ওসমানী বিমানবন্দরের স্কোর ৪ শতাংশ বেড়েছে। এর আগের বছর অর্থাৎ ২০২৫ সালের মূল্যায়নে শাহজালালের স্কোর ছিল ৯৩ শতাংশ এবং ওসমানীর স্কোর ছিল ৯৪ শতাংশ। এই অডিটে কার্গো পরিবহন নিরাপত্তায় বাংলাদেশ শতভাগ কমপ্লায়েন্স অর্জন করেছে।

সংশ্লিষ্টদের মতে, কার্গো নিরাপত্তায় শতভাগ কমপ্লায়েন্স অর্জিত হওয়ায় ২০১৭ সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের আরোপিত ‘হাই রিস্ক কার্গো অ্যান্ড মেইল’ (এইচআরসিএম) সংক্রান্ত অতিরিক্ত নিরাপত্তা শর্ত ও বিধিনিষেধ প্রত্যাহারের প্রক্রিয়া আরও ত্বরান্বিত হতে পারে। এছাড়া আগামী ২৬ অক্টোবর থেকে ৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) নির্ধারিত অডিটের আগে এই সাফল্য বেবিচক ও সংশ্লিষ্ট বিমানবন্দরগুলোর জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে।

এই অর্জনের পেছনে বেবিচকের এভিয়েশন সিকিউরিটি ডিভিশন, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সমন্বিত প্রচেষ্টা কাজ করেছে বলে জানিয়েছেন বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মো. আসিফ ইকবাল। তিনি জানান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বেবিচক চেয়ারম্যানের সুনির্দিষ্ট দিকনির্দেশনা এই সফলতার মূল চালিকাশক্তি হিসেবে ভূমিকা রেখেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে ঢাকার চেয়েও এগিয়ে সিলেটের ওসমানী বিমানবন্দর

জকিগঞ্জে মাদ্রাসা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ

বড়লেখায় তালতো ভাইয়ের বিয়েতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাদিকের

“তেলের দাম বাড়াইলে, আমরা খাইমু কিতা আর রুজি করমু কিতা”

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

১০

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

১১

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

১২

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

১৩

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

১৪

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

১৫

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

১৬

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

১৭

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

১৮

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

১৯

জিন্নাহ ছাড়া পাকিস্তান হতো না এবং পাকিস্তান না হলে বাংলাদেশও না : মাওলানা মারজান

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।