জকিগঞ্জ প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে অসহায় বিধবা আরতি রানীর মাথা গোঁজার ঠাঁই করে দিল KC RT Live

জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের উত্তর বিপক গ্রামের অসহায় বিধবা আরতি রানী বিশ্বাসের মাথা গোঁজার ঠাঁই হয়েছে। দীর্ঘদিন জীর্ণশীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করা আরতি রানী বিশ্বাসের জন্য নতুন ঘর নির্মাণ করে দিয়েছে অনলাইন মিডিয়া KC RT Live। বুধবার (২৩ সেপ্টেম্বর) নবনির্মিত ঘরটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে তার কাছে হস্তান্তর করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন KC RT Live-এর চেয়ারম্যান ও সমাজসেবী জাহেদ আহমদ ফারহান। বিশেষ অতিথি ছিলেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ।

জানা যায়, উত্তর বিপক গ্রামের বাসিন্দা আরতি রানী বিশ্বাসের বাবা-মা ও স্বামী কেউই বেঁচে নেই। বাবার বাড়িতে একমাত্র ছেলে, চতুর্থ শ্রেণির শিক্ষার্থী গোপাল বিশ্বাসকে নিয়ে দীর্ঘদিন ধরে একটি জীর্ণশীর্ণ ঘরে বসবাস করছিলেন তিনি। দিনে ওই ঘরে অবস্থান করলেও রাতে নিরাপত্তার জন্য চাচাতো ভাইদের ঘরে আশ্রয় নিতে হতো তাকে। অসহায় মা ও স্কুলপড়ুয়া ছেলের এমন জীবনযাপনের চিত্র ছিল অত্যন্ত কষ্টের।

আরতি রানী বিশ্বাসের দুর্দশার কথা স্থানীয় অনলাইন চ্যানেল KC RT Live-এ প্রচার হলে বিষয়টি অনেকের নজরে আসে। পরে সমাজসেবী জাহেদ আহমদ ফারহানসহ ১৫ জন হৃদয়বান ব্যক্তি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তাদের সম্মিলিত সহযোগিতায় নির্মাণ করা হয় আরতি রানী বিশ্বাসের নতুন ঘর।

KC RT Live-এর এডিটর ডা. কয়েস আহমদ চৌধুরী বলেন, আরতি রানী বিশ্বাসের অসহায়ত্বের কথা প্রচারের পর সমাজসেবী জাহেদ আহমদ ফারহানসহ ১৫ জন হৃদয়বান মানুষ সহযোগিতার হাত বাড়িয়েছেন। তাদের অনুদানে অসহায় এই নারীর মাথা গোঁজার নিরাপদ ঠাঁই করে দেওয়া সম্ভব হয়েছে। এটি KC RT Live-এর উদ্যোগে নির্মিত নবম ঘর। বর্তমানে দশম ঘরের নির্মাণকাজ চলমান রয়েছে। এ ধরনের ১০০টি ঘর নির্মাণের লক্ষ্য রয়েছে তাদের।

এদিকে ঘর হস্তান্তর অনুষ্ঠানে আরতি রানীর ছেলে গোপাল বিশ্বাসের পড়াশোনার দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন প্রধান অতিথি জাহেদ আহমদ ফারহান। একই সঙ্গে তাদের নতুন ঘরে একটি সিলিং ফ্যানেরও ব্যবস্থা করে দেন তিনি।

নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত আরতি রানী বিশ্বাস মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন। এ সময় তিনি যারা ঘর নির্মাণে সহযোগিতা করেছেন, তাদের জন্য দোয়া করেন। দীর্ঘদিনের কষ্টের পর নিরাপদ একটি আশ্রয় পেয়ে স্বস্তি প্রকাশ করেন তিনি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, ক্রীড়া সম্পাদক আজাদুর রহমান, তথ্যপ্রযুক্তি সম্পাদক আহমদ হোসাইন আইমান, বীরশ্রী সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক নিজাম ওয়াজেদ, ব্যবসায়ী শামীম আহমদ, ইকবাল আহমদ, সত্য বিশ্বাস, রাসেল আহমদ প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জে অসহায় বিধবা আরতি রানীর মাথা গোঁজার ঠাঁই করে দিল KC RT Live

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

আঞ্চলিক সড়কে অবাধে গবাদিপশু, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে ঢাকার চেয়েও এগিয়ে সিলেটের ওসমানী বিমানবন্দর

জকিগঞ্জে মাদ্রাসা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ

বড়লেখায় তালতো ভাইয়ের বিয়েতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাদিকের

“তেলের দাম বাড়াইলে, আমরা খাইমু কিতা আর রুজি করমু কিতা”

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

১০

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

১১

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

১২

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

১৩

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

১৪

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

১৫

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

১৬

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

১৭

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

১৮

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

১৯

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।