রাজনগর প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজনগরে শব্দকর নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মধ্যে গ্রাম আদালত বিষয়ে সচেতনতা সৃষ্টিতে উঠান বৈঠক

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ট্যাংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তারাপাশা-হরিপুর এলাকায় শব্দকর নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মধ্যে গ্রাম আদালত ও ন্যায়বিচার বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ভলান্টিয়ার ফর বাংলাদেশের সহযোগিতায় এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকে ট্যাংরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মতিন মিয়া, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী কর্মকর্তা শরীফুল ইসলাম, ভলান্টিয়ার ফর বাংলাদেশের সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দসহ স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনায় গ্রাম আদালতের কার্যক্রম, বিচারযোগ্য বিরোধ, অভিযোগ দাখিলের পদ্ধতি, বিচারপ্রার্থীদের করণীয় এবং সম্ভাব্য প্রতিকার সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। বিশেষ করে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর নারীদের ন্যায়বিচার পাওয়ার সুযোগ, গ্রাম আদালতে যোগাযোগের স্থান এবং এ আদালতের মাধ্যমে প্রতিকার চাওয়ার পদ্ধতি সহজভাবে ব্যাখ্যা করা হয়।

বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে স্বল্প সময়ে ও সহজ পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির সুযোগ তৈরি করে গ্রাম আদালত। প্রান্তিক ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মানুষের কাছে এ সেবার তথ্য পৌঁছে দেওয়া গেলে তারা নিজেদের অধিকার ও ন্যায়বিচার পাওয়ার সুযোগ সম্পর্কে আরও সচেতন হবেন।

উঠান বৈঠকটি স্থানীয় জনগণের মধ্যে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এ সেবা গ্রহণে উৎসাহ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনগরে শব্দকর নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মধ্যে গ্রাম আদালত বিষয়ে সচেতনতা সৃষ্টিতে উঠান বৈঠক

১

নাসির উদ্দিন মিঠুর রাজনৈতিক সচিব জয়নাল আবেদীন

২

কুলাউড়ায় আলী আমজদ কলেজের নবীনবরণ ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত

৩

বড়লেখায় শততম নরমাল ডেলিভারির মাইলফলক স্পর্শ করলেন ডা. আবু বকর সিদ্দিক

৪

জকিগঞ্জে অসহায় বিধবা আরতি রানীর মাথা গোঁজার ঠাঁই করে দিল KC RT Live

৫

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

৬

আঞ্চলিক সড়কে অবাধে গবাদিপশু, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

৭

যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে ঢাকার চেয়েও এগিয়ে সিলেটের ওসমানী বিমানবন্দর

৮

জকিগঞ্জে মাদ্রাসা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ

৯

বড়লেখায় তালতো ভাইয়ের বিয়েতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাদিকের

১০

“তেলের দাম বাড়াইলে, আমরা খাইমু কিতা আর রুজি করমু কিতা”

১১

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

১২

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

১৩

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

১৪

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

১৫

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

১৬

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

১৭

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

১৮

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

১৯

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।