
সিলেটের জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের মাসুমবাজারে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সমাজসেবী জাহেদ আহমদ ফারহানকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাদ মাগরিব মাসুমবাজারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মজমুল ইসলাম মজু। অনুষ্ঠানে বীরশ্রী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মুরব্বি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী জাহেদ আহমদ ফারহান বলেন, তিনি নির্বাচিত হলে বীরশ্রী ইউনিয়নের প্রতিটি বাজারে লাইটিংয়ের ব্যবস্থা করবেন। সকল নাগরিকের জন্য বিনামূল্যে জন্মনিবন্ধন সেবা নিশ্চিত করার কথা উল্লেখ করে তিনি বলেন, এ খাতে প্রয়োজনীয় ভর্তুকির অর্থ তিনি ও তাঁর পরিবার ব্যক্তিগতভাবে বহন করবেন।
তিনি আরও বলেন, তাঁর ও কেসিআরটি লাইভের (KC RT Live) গৃহ নির্মাণ প্রকল্পের ১০ম ঘর নির্মাণের পর নির্বাচন পর্যন্ত আপাতত কার্যক্রম স্থগিত থাকবে। নির্বাচনে তিনি জয়ী না হলেও বীরশ্রী ইউনিয়নে ১০০টি ঘর নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।
জাহেদ আহমদ ফারহান বলেন, ‘সৎ মানুষই আমার পুঁজি।’ বীরশ্রী ইউনিয়নের অন্যতম বড় সমস্যা শেওলা-জকিগঞ্জ সড়ক সংস্কারের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি দুর্নীতি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ১নং ওয়ার্ডের নজরুল ইসলাম, ২নং ওয়ার্ডের লায়েক মাহমুদ ও রুবেল আহমদ, ৪নং ওয়ার্ডের বদরুল ইসলাম ও সৈয়দ রেদওয়ান হোসেন, ৫নং ওয়ার্ডের সাব্বির আহমদ ও জয়নাল আহমেদ, ৬নং ওয়ার্ডের মাওলানা আফতাব উদ্দিন নোমানী ও আলী আফসার জিহাদি, ৭নং ওয়ার্ডের বিশিষ্ট মুরব্বি গিয়াসউদ্দিন পংকি ও নজরুল ইসলাম, ৮নং ওয়ার্ডের বিশিষ্ট সালিশি ব্যক্তিত্ব নিজাম আহমদ এবং ৯নং ওয়ার্ডের হেলাল আহমদ ও মুনজ্জিল আলী।
অনুষ্ঠানে বীরশ্রী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মুরব্বি, সামাজিক ব্যক্তিত্ব ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। পরে চেয়ারম্যান প্রার্থী জাহেদ আহমদ ফারহানকে সংবর্ধনা দেওয়া হয়।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।