দোয়ারাবাজার প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২৬, ৬:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্টারলিংক ও স্যাটেলাইট প্রযুক্তির ছোঁয়ায় দুর্গম খাসিয়া পলিতে পৌঁছে গেল ‘উপশম প্লাস’-এর টেলিমেডিসিন সেবা

সুনামগঞ্জের সীমান্তবর্তী দোয়ারাবাজার উপজেলার দুর্গম জুমগাঁও এলাকার প্রান্তিক খাসিয়া (আদিবাসী) জনগোষ্ঠীর দোরগোড়ায় আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছে ডিজিটাল হেলথকেয়ার প্ল্যাটফর্ম ‘উপশম প্লাস’। তরুণ একদল চিকিৎসকের সমন্বয়ে গঠিত এই প্ল্যাটফর্মটি আধুনিক টেলিমেডিসিনের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে চিকিৎসাসেবা প্রদান করেছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জুমগাঁও এলাকায় আয়োজিত এই স্বাস্থ্যসেবা কার্যক্রমে সরেজমিনে সরাসরি চিকিৎসা দেন ডা. আরশি ও ডা. শুভজিৎ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আন্তর্জাতিক স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ‘স্টারলিংক’ এবং দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ‘ফেম আইটি নেটওয়ার্কস’-এর প্রযুক্তিগত সহায়তায় এই কার্যক্রম পরিচালিত হয়। উন্নত ইন্টারনেট সংযোগ ও গতিশীল টেলিমেডিসিন সফটওয়্যার ব্যবহারের ফলে অত্যন্ত নিখুঁতভাবে দূরবর্তী রোগীদের রোগ নির্ণয় ও প্রেসক্রিপশন দেওয়া সম্ভব হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত মান অনুসরণে তৈরি এই প্ল্যাটফর্মটির মূল লক্ষ্য—দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে মানসম্মত ক্লিনিক্যাল স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া।

উদ্যোগটির মূল উদ্যোক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সিনিয়র বিজ্ঞানী ডা. মারুফ হোসাইন। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব আরকানসাস থেকে পিএইচডি অর্জনকারী এই বিশেষজ্ঞের টেলিমেডিসিন বিষয়ে প্রায় ১৫ বছরের বৈজ্ঞানিক গবেষণার অভিজ্ঞতা রয়েছে।

নিজের এ স্বপ্নের প্রকল্প সম্পর্কে ডা. মারুফ হোসাইন বলেন, “গ্রামীণ স্বাস্থ্যসেবার সার্বিক চিত্র বদলে দিতেই আমরা ‘উপশম প্লাস’ চালু করেছি। বৈজ্ঞানিক গবেষণা ও তথ্য-প্রমাণভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে মানুষের দোরগোড়ায় বিশ্বমানের চিকিৎসা পৌঁছানোই আমাদের অঙ্গীকার। প্রাথমিকভাবে স্থানীয় ফার্মেসি ও উপজেলা পর্যায়ের কমিউনিটি হেলথ সেন্টারগুলোতে ‘উপশম প্লাস’-এর সেবা শুরু হচ্ছে, যা পর্যায়ক্রমে দেশব্যাপী সম্প্রসারণ করা হবে।”

প্রচলিত টেলিমেডিসিনের সীমাবদ্ধতা দূর করতে ‘উপশম প্লাস’-এ যুক্ত করা হয়েছে অত্যাধুনিক কিছু মেডিকেল ডিভাইস। এর মাধ্যমে রিয়েল-টাইমে রোগীর শারীরবৃত্তীয় তথ্য সংগ্রহ, ডিজিটাল স্টেথোস্কোপের মাধ্যমে হৃদপিণ্ড ও ফুসফুসের শব্দ পরীক্ষা, অটোস্কোপ দিয়ে কানের ভেতরে এবং ডার্মাটোস্কোপ দিয়ে ত্বকের পরিস্থিতি পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছে। সংগৃহীত সব ডেটা তাৎক্ষণিকভাবে পৌঁছে যাচ্ছে বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে।

উদ্যোগটি প্রসঙ্গে ‘উপশম প্লাস’-এর চিফ প্রোগ্রাম অফিসার এস. এম. ফাহিম ফারহাত জানান, স্টারলিংকের আধুনিক স্যাটেলাইট সংযোগ এবং উন্নত মেডিকেল কিটের সমন্বয়ে দুর্গম অঞ্চলের সাধারণ রোগী ও শহরের বিশেষজ্ঞ চিকিৎসকদের মাঝে একটি নির্ভরযোগ্য সেতুবন্ধন তৈরি করা হয়েছে। দূরত্বের অজুহাতে কোনো মানুষ যেন মানসম্মত চিকিৎসা থেকে বঞ্চিত না হন—সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে উপশম প্লাস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্টারলিংক ও স্যাটেলাইট প্রযুক্তির ছোঁয়ায় দুর্গম খাসিয়া পলিতে পৌঁছে গেল ‘উপশম প্লাস’-এর টেলিমেডিসিন সেবা

১

ডাকসু ভিপি সাদিক কায়েম কুলাউড়া আগমন উপলক্ষে জামায়াতের সংবাদ সম্মেলন

২

ফিফা আসিয়ান কাপে আজ মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, ম্যাচ শুরু বেলা ৩টায়

৩

রাজনগরে শব্দকর নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মধ্যে গ্রাম আদালত বিষয়ে সচেতনতা সৃষ্টিতে উঠান বৈঠক

৪

নাসির উদ্দিন মিঠুর রাজনৈতিক সচিব জয়নাল আবেদীন

৫

কুলাউড়ায় আলী আমজদ কলেজের নবীনবরণ ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত

৬

বড়লেখায় শততম নরমাল ডেলিভারির মাইলফলক স্পর্শ করলেন ডা. আবু বকর সিদ্দিক

৭

জকিগঞ্জে অসহায় বিধবা আরতি রানীর মাথা গোঁজার ঠাঁই করে দিল KC RT Live

৮

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

৯

আঞ্চলিক সড়কে অবাধে গবাদিপশু, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

১০

যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে ঢাকার চেয়েও এগিয়ে সিলেটের ওসমানী বিমানবন্দর

১১

জকিগঞ্জে মাদ্রাসা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ

১২

বড়লেখায় তালতো ভাইয়ের বিয়েতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাদিকের

১৩

“তেলের দাম বাড়াইলে, আমরা খাইমু কিতা আর রুজি করমু কিতা”

১৪

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

১৫

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

১৬

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

১৭

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

১৮

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

১৯

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।