সবুজ প্রান্ত প্রতিবেদক
২১ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে মাদ্রাসা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ

শিক্ষাক্ষেত্রে দীর্ঘ দুই দশকের বেশি সময়ের শিক্ষকতা, প্রাতিষ্ঠানিক নেতৃত্ব, আইসিটি প্রশিক্ষণ এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার মূল্যায়ন করে জকিগঞ্জ উপজেলায় মাদ্রাসা পর্যায়ে ‘গুণী শিক্ষক’ নির্বাচিত হয়েছেন মো. আবুল কালাম আজাদ। উপজেলা স্তরের প্রাথমিক বাছাই পর্ব শেষে তাঁর এই অর্জনের ফাইল এখন জেলা পর্যায়ে পাঠানো হয়েছে।

বর্তমানে তিনি জকিগঞ্জের গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসার বাংলা বিভাগে সহকারী অধ্যাপক পদে দায়িত্ব পালন করছেন। প্রায় ২২ বছরের বর্ণাঢ্য কর্মজীবনে ক্লাসরুমে পাঠদান ছাড়াও তিনি মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষক, আইসিটি মাস্টার ট্রেইনার এবং সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়নের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলভাবে পালন করে আসছেন। এছাড়া পেশাগত জীবনে তিনি একাধিকবার নিজ প্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বেও ছিলেন।

পড়াশোনার শুরু থেকেই মেধাবী এই শিক্ষক ইছামতি দারুল উলুম কামিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় কেন্দ্রসেরা ফলাফল অর্জন করেছিলেন। পরবর্তীতে ফাজিল ও কামিল পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার পর সিলেটের এমসি কলেজ থেকে বাংলা ভাষা ও সাহিত্যে সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন।

কর্মজীবনের সূচনা ঘটেছিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে। এরপর বারহাল ডিগ্রি কলেজে বাংলা বিষয়ের প্রভাষক হিসেবে কিছুদিন দায়িত্ব পালনের পর ২০০৪ সালে গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসায় বাংলা প্রভাষক হিসেবে যোগ দেন এবং পরবর্তীতে পদোন্নতি পান। শিক্ষকতার পাশাপাশি শিক্ষা প্রসারে ২০০৬ সালে স্থানীয় যুবকদের নিয়ে ‘ট্যালেন্টস হোম’ নামের একটি শিক্ষাপ্রতিষ্ঠান গঠনে অগ্রণী ভূমিকা পালন করেন তিনি, যা বর্তমানে স্থানীয় পর্যায়ে বেশ পরিচিতি লাভ করেছে।

শিক্ষা বিস্তারের গণ্ডি পেরিয়ে সামাজিক ও মানবিক কার্যক্রমেও নিয়মিত যুক্ত রয়েছেন এই শিক্ষক। তিনি বসুন্ধরা শুভ সংঘের জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন এবং বিভিন্ন সময়ে এলাকার বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ ও শীতবস্ত্র পৌঁছে দেওয়ার মতো কাজে নেতৃত্ব দিয়েছেন। পাশাপাশি জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্য হিসেবেও তিনি স্থানীয় বিভিন্ন জনসচেতনতামূলক কর্মকাণ্ডে অংশ নিয়ে আসছেন। সম্প্রতি ২০২৬ সালে অনুষ্ঠিত ৮ম এনটিআরসিএ প্রতিষ্ঠান প্রধান নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষায় প্রায় ৪৮ হাজার পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ১৪ হাজার প্রার্থীর একজন হিসেবেও তিনি সফলতা অর্জন করেন।

শিক্ষকতায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, মাল্টিমিডিয়া ক্লাসরুম পরিচালনা, শিক্ষক প্রশিক্ষণ এবং সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে বেছে নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জে মাদ্রাসা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ

বড়লেখায় তালতো ভাইয়ের বিয়েতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাদিকের

“তেলের দাম বাড়াইলে, আমরা খাইমু কিতা আর রুজি করমু কিতা”

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

১০

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

১১

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

১২

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

১৩

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

১৪

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

১৫

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

১৬

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

১৭

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

১৮

জিন্নাহ ছাড়া পাকিস্তান হতো না এবং পাকিস্তান না হলে বাংলাদেশও না : মাওলানা মারজান

১৯

ধূমপানমুক্ত গণপরিবহন ও টার্মিনাল নিশ্চিতে সিলেটে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।