
আসন্ন গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও ভোটারদের নিয়ে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে গোলাপগঞ্জ বাজারের একটি অভিজাত রেস্তোরাঁর হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। দৈনিক মানবজমিনের গোলাপগঞ্জ প্রতিনিধি এম. আব্দুল জলিলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী ও ইমরান আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও লেখক আনোয়ার শাহজাহান, সাংবাদিক আব্দুল আহাদ এবং সাংবাদিক মো. শহিদুর রহমান সুহেদ।
এছাড়াও সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট কবির আহমদ বাবর ও মহি উদ্দিন চৌধুরীসহ নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী এবং ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে প্রার্থীরা নিজেদের পরিচয় তুলে ধরে একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে সংক্ষিপ্ত বক্তব্যে প্রার্থীরা নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা ও বিভিন্ন ইশতেহার তুলে ধরেন। এ সময় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ঐক্য বজায় রাখা, পেশাগত দক্ষতা বৃদ্ধি, সাংবাদিকদের অধিকার রক্ষা এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করা হয়।
আগামী ৩ অক্টোবর ২০২৬ গোলাপগঞ্জ প্রেসক্লাবের এই নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৭টি পদের বিপরীতে এবারের নির্বাচনে মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।