সবুজ প্রান্ত প্রতিবেদক
১৭ এপ্রিল ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জামায়াতের ১৩টি সংরক্ষিত নারী আসনের একটি পাচ্ছে সিলেট

ফাইল : ছবি

‎ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামীর দলীয় কোটা থেকে সিলেট অঞ্চলের একজন নারী নেত্রী সংসদ সদস্য হতে যাচ্ছেন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, ১৩টি সংরক্ষিত আসনের ভাগাভাগিতে সিলেটের জন্য একটি আসন বরাদ্দ রাখা হয়েছে বলে জানা গেছে।



‎বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশন-এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচন কমিশনের বিধি মোতাবেক জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট এবার ১৩টি সংরক্ষিত নারী আসন পেতে যাচ্ছে। এর মধ্যে জোটের স্বার্থে ৩টি আসন শরীক দল ও শহীদ পরিবারকে ছেড়ে দিয়ে নিজেদের জন্য ৯টি আসন রাখছে জামায়াত। এই ৯টি আসনের মধ্যেই আঞ্চলিক কোটায় সিলেটের একজন নেত্রীকে সংসদ সদস্য হিসেবে মনোনীত করা হচ্ছে।

‎সূত্রমতে, চট্টগ্রাম, সিলেট ও বগুড়া থেকে একজন করে আঞ্চলিক নারী নেত্রীকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য করার পরিকল্পনা রয়েছে জামায়াতের কেন্দ্রীয় নেতৃত্বের। সংশ্লিষ্ট প্রার্থীদের ইতোমধ্যে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।



‎সিলেটের সম্ভাব্য প্রার্থীর পাশাপাশি কেন্দ্রীয় পর্যায়ে আলোচনায় রয়েছেন দলের মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম এবং অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি। এছাড়া শরীক দলগুলোর মধ্যে এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু ও জাগপা চেয়ারম্যান তাসমিয়া প্রধানের নামও আলোচনায় রয়েছে।

‎এ বিষয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা বাংলাভিশনকে বলেন, “আমরা মহিলা বিভাগের পক্ষ থেকে একটি তালিকা আমীরে জামায়াতের কাছে জমা দিয়েছি। সেখান থেকে যাদের নাম চূড়ান্ত হবে, দল তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে বোমা হামলা মামলা: সাবেক ছাত্র জমিয়ত নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের নিন্দা ও প্রতিবাদ

মদ কি মাদক? মদ খাইতে লাইসেন্স লাগে, এটা কোন দেশের আইন —সংসদে প্রশ্ন এমপি ইকবালের

আগামীকাল সিলেট এসে মাজার নিয়ে বৈঠক করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জকিগঞ্জে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

দুই দশক আগের সুরঞ্জিত হত্যা চেষ্টা মামলায় নির্দোষ প্রমাণিত হলেন বাবর, আরিফ ও গৌছ

জুলাইয়ের মধ্যেই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবরের আভাস প্রবাসী কল্যাণ মন্ত্রীর

সিলেটে আম নামিয়ে ঢাকায় ফিরছিলেন গাঁজা নিয়ে, পথেই ধরা পড়লেন পিকআপ চালক

বিদায়ী ডিসি চোখ খুলে দিয়েছেন, মাজারের স্বচ্ছতায় সর্বাত্মক সহযোগিতা করবে সরকার: আরিফুল হক চৌধুরী ‎

দেশের সব মাজারের দানের টাকায় স্বচ্ছতা ও সঠিক হিসাব থাকা উচিত: তথ্য উপদেষ্টা

সীমান্ত হত্যার প্রতিবাদে ২৬ জুন মৌলভীবাজারে আসছেন সারজিস ও নাসিরুদ্দিন

১০

নবীজীকে নিয়ে কটুক্তি তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

১১

সিলেটের ডিসি বদলির সঙ্গে মাজারের সম্পর্ক নেই, সব সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

১২

সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন্য, বিদায়বেলায় আবেগঘন পোস্ট ডিসি সারওয়ারের

১৩

শাহজালালের মাজারে আরও ৫ লাখ টাকা দিলেন বিদায়ী ডিসি সারওয়ার

১৪

১৬৪ ফ্লাইটে দেশে ফিরলেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের

১৫

পাহাড়ি ঢলে খালের পাড় ভেঙে ঘর ধসে তাহিরপুরে ঘরে বাঁধা অবস্থায় যুবকের মৃত্যু

১৬

আধিপত্যের জেরে গোয়াইনঘাটে দুই পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু

১৭

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও গাভী বিতরণ কর্মসূচির উদ্বোধন

১৮

বিদায়ের আগে শাহজালালের মাজারে চার দিনে ১৭ লাখ টাকা তুললেন ডিসি সারওয়ার

১৯

জকিগঞ্জে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কেন্দ্র শিক্ষকদের দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।