
বেসরকারি মাদ্রাসার জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। সোমবার (২ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ৩৯ পৃষ্ঠার এই পূর্ণাঙ্গ নীতিমালাটি প্রকাশ করা হয়। দেশের ইবতেদায়ি থেকে শুরু করে কামিল পর্যন্ত সব স্তরের মাদ্রাসার ক্ষেত্রে এই নতুন নিয়ম কার্যকর হবে।
নতুন নীতিমালায় মাদ্রাসাগুলোতে এমপিওভুক্তির জন্য বেশ কিছু নতুন শর্ত যুক্ত করা হয়েছে। এতে শিক্ষক-কর্মচারীদের নিয়োগ, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং জনবল কাঠামোর বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। মাদ্রাসাগুলোতে নতুন বিষয়, বিভাগ বা শাখা খোলার পাশাপাশি শিফট খোলার শর্তগুলোও সুনির্দিষ্ট করা হয়েছে ৩৯ পৃষ্ঠার এই দলিলে।
নীতিমালা অনুযায়ী, শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তির ক্ষেত্রে একটি নির্দিষ্ট গ্রেডিং পদ্ধতি অনুসরণ করা হবে। শিক্ষক ও কর্মচারীদের এমপিও ছাড়করণ পদ্ধতি এবং কোনো কারণে নীতিমালা লঙ্ঘন হলে এমপিও স্থগিত, কর্তন বা বাতিল করার বিষয়েও স্পষ্ট নির্দেশনা রয়েছে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এই নীতিমালা বাস্তবায়নের বিষয়টি পর্যবেক্ষণ করবে।
জনবল কাঠামোতে পদগুলোর সমন্বয় এবং শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণের পদ্ধতি নিয়ে নীতিমালায় বিস্তর আলোচনা করা হয়েছে। এতে বলা হয়েছে, প্যাটার্নভুক্ত শূন্য পদের চাহিদা যথাযথভাবে এনটিআরসিএ-তে প্রেরণ করতে হবে। ভুল বা অনুমোদনহীন চাহিদা পাঠালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার বিধান রাখা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ জানিয়েছে, ১ ফেব্রুয়ারি স্বাক্ষরিত এই নীতিমালাটি প্রকাশের পর থেকেই কার্যকর বলে গণ্য হবে।
নীতিমালাটি ডাউনলোড করতে ক্লিক করুন।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।