ডেস্ক নিউজ
১০ অগাস্ট ২০২৬, ৪:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এসএসসিতে পাসের হারে সুনামগঞ্জ এগিয়ে, জিপিএ-৫ এ সিলেট

এসএসসি পরীক্ষার ফলাফলে সিলেট শিক্ষা বোর্ডের চার জেলার মধ্যে পাসের হারে এগিয়ে রয়েছে সুনামগঞ্জ। অন্যদিকে জিপিএ-৫ পাওয়ার সংখ্যায় শীর্ষে রয়েছে সিলেট জেলা। সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ফলাফলের জেলা ভিত্তিক পরিসংখ্যানে এ চিত্র পাওয়া গেছে।

সুনামগঞ্জে এবার পাসের হার ৬২ দশমিক ৮৮ শতাংশ। এ জেলার ৪১৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। পাসের হারে দ্বিতীয় অবস্থানে রয়েছে সিলেট জেলা। সেখানে পাসের হার ৬২ দশমিক ৮০ শতাংশ হলেও জিপিএ-৫ পাওয়ার সংখ্যা অনেক বেশি, ২ হাজার ৯১ জন।

মৌলভীবাজারে পাসের হার ৫৫ দশমিক ৯২ শতাংশ। এ জেলার ৭২৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। আর হবিগঞ্জে পাসের হার ৫৫ দশমিক ৪০ শতাংশ, যা চার জেলার মধ্যে সবচেয়ে কম। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ৬৭৫ জন।

জেলা ভিত্তিক ফলাফলে দেখা যায়, পাসের হারে সুনামগঞ্জ ও সিলেটের মধ্যে ব্যবধান খুব কম। মাত্র শূন্য দশমিক শূন্য ৮ শতাংশ ব্যবধানে এগিয়ে রয়েছে সুনামগঞ্জ।

তবে জিপিএ-৫ পাওয়ার সংখ্যায় সিলেট জেলার সঙ্গে অন্য তিন জেলার বড় ব্যবধান রয়েছে। সিলেটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ২ হাজারের বেশি হলেও সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ—কোনো জেলাতেই এ সংখ্যা এক হাজারে পৌঁছেনি।

এবার সিলেট শিক্ষা বোর্ডে সামগ্রিক পাসের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ। গত বছর এ হার ছিল ৬৮ দশমিক ৫৭ শতাংশ। এক বছরের ব্যবধানে বোর্ডের পাসের হার কমেছে ১০ দশমিক ২৪ শতাংশ। মোট ৮৯ হাজার ৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫১ হাজার ৯৫৭ জন।

জেলা ভিত্তিক ফলাফলের এই পরিসংখ্যানে দেখা যাচ্ছে, বোর্ডের সামগ্রিক ফলাফলের তুলনায় সুনামগঞ্জ ও সিলেট জেলার পাসের হার বেশি। বিপরীতে মৌলভীবাজার ও হবিগঞ্জের পাসের হার বোর্ডের গড়ের নিচে রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জে

সিলেট

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১০

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১১

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১২

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৩

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৪

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৫

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৬

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৭

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৮

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৯

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।