সবুজ প্রান্ত
৬ ডিসেম্বর ২০২৪, ৭:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঘুষের বিনিময়ে পুলিশ ক্লিয়ারেন্স, বিশ্বনাথ থানার কনস্টেবল ক্লোজড

বিশ্বনাথ প্রতিনিধি : ঘুষের বিনিময়ে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রদানের অভিযোগে বিশ্বনাথ থানা পুলিশের কনস্টেবল গৌতম রায়কে পুুলিশ লাইনসে ক্লোজড করা হয়েছে। গতকাল বৃহষ্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে উর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে পুলিশ লাইনসে ক্লোজড করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুবেল মিয়া।

জানা গেছে, বিশ্বনাথ থানায় যোগদানের পর থেকেই পুলিশ কনস্টেবল (ক-৪৭৭) গৌতম রায় পুলিশ ক্লিয়ারেন্স বাণিজ্যে জড়িয়ে পড়েন। অন্যান্য দায়িত্ব পালন না করে থানার একটি কক্ষকে রীতিমত অফিস বানিয়ে ঘুষের বিনিময়েই কেবল ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রদান করতেন তিনি। ঘুষ ছাড়া দিতেন না পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
নিয়মানুযায়ী ৫০০ টাকার ব্যাংক চালান দিয়ে যে কেউ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার কথা থাকলেও বিশ্বনাথ থানায় হচ্ছিল এর উল্টো। এখানে ব্যাংক চালান ছাড়াও ক্লিয়ারেন্স প্রতি ৫-১০ হাজার টাকা উৎকোচ দিয়ে নিতে হতো এই সেবা। এমনকি, বড় অংকের ঘুুষ নিয়ে বিভিন্ন মামলার আসামিদেরও দেয়া হতো ক্লিয়ারেন্স। এ সব ঘুষের টাকা আদায় করতেন কনস্টেবল গৌতম নিজে।
সম্প্রতি সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয় কনস্টেবল গৌতমের ঘুষ গ্রহণের একটি ভিডিও। ভিডিওতে দেখা যায়, পুলিশ ক্লিয়ারেন্সের জন্য গুনে গুনে টাকা নিচ্ছেন তিনি।
এর আগে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুবেল মিয়ার বিরুদ্ধেও ক্লিয়ারেন্স বাণিজ্যের খবর একাধিক গণমাধ্যমে প্রকাশিত হয়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কনস্টেবল গৌতম রায় ক্লোজড হওয়ার বিষয়টি স্বীকার করলেও কি কারণে তাকে ক্লোজড করা হয়েছে-তা জানেন না বলে জানান।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুবেল মিয়া বলেন, ‘প্রশাসনিক কারণেই কনস্টেবল গৌতমকে প্রত্যাহার করা হয়েছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

১০

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

১১

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

১২

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

১৩

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

১৪

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

১৫

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

১৬

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

১৭

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

১৮

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা যাবে না

১৯

তাহিরপুরে শিশুদের ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।