সবুজ প্রান্ত
২১ নভেম্বর ২০২৪, ৮:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নকশী বাংলা ফাউন্ডেশনের অভিষেক সম্পন্ন

মানুষের কল্যাণে কাজ করাই সেচ্ছাসেবী সংস্থার মূল উদ্দেশ্য : কবি কালাম আজাদ

সেচ্ছাসেবী সংস্থা নকশী বাংলা ফাউন্ডেশন এর ২০২৪-২০২৬ সেশনের নতুন কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের সভাপতি প্রিন্সিপাল শাহীনুর রহমান চৌধুরীর সভাপতিত্বে  ও সাধারণ সম্পাদক রোটারিয়ান মাজহারুল ইসলাম জয়নাল এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত করেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মো: উসমান গণি। স্বাগত বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের প্রচার ও দপ্তর সম্পাদক সাংবাদিক মো: হাবিবুর রহমান।
অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বিশিষ্ট লেখক, অধ্যক্ষ কবি কালাম আজাদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোয়াইনঘাট সরকারী ডিগ্রী কলেজের প্রিন্সিপাল মো: হাবিবুর রহমান, এমসি কলেজের উদ্ভিদ বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, দৈনিক পুণ্যভূমি পত্রিকার সম্পাদক সাংবাদিক আবু তালেব মুরাদ, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ময়নুল হক চৌধুরী, নলেজ হারবার স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল কবি নাজমুল আনসারী, দারুল আজহার মডেল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মনজুরে মাওলা, ওসমানী জাদুঘরের এসিস্ট্যান্ট কিপার মো: আমিনুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে কবি কালাম আজাদ বলেন, মানবসেবা ও মানুষের কল্যাণে কাজ করাই সেচ্ছাসেবী সংস্থার মূল উদ্দেশ্য। শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজসেবামূলক কাজে সরকারের পাশাপাশি আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নকশী বাংলা ফাউন্ডেশন অতীতের ন্যায় বর্তমানেও তাদের সামাজিক কর্মকান্ড আরো প্রসারিত করবে বলে আশাবাদী। নতুন কমিটির সদস্যদের কে অভিনন্দন জ্ঞাপন করে বক্তারা বলেন, নিজ নিজ দায়িত্ব যথারীতি পালন করতে হবে। ২০০৩ সালে প্রতিষ্ঠিত সেচ্ছাসেবী সংস্থাটির সামাজিক কার্যক্রম প্রশংসনীয়। নকশী বাংলা ফাউন্ডেশন এর নতুন কার্যকরী কমিটির দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি।
অভিষেক অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক জুবায়রুল হাসান, নকশী বাংলা ফাউন্ডেশন এর আজীবন সদস্য কবি নেছার আহমদ জামাল, পিসফুল টুরিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক জামিল আহমদ, সহ-সভাপতি আব্দুল আজিজ, সাহিত্য সম্পাদক পলিনা রহমান, সংস্কৃতি সম্পাদক জান্নাতুল রেশমা, পাঠাগার সম্পাদক মো: একরাম হোসেন, কার্যকরী পরিষদের সদস্য সাংবাদিক সৈয়দ মুহিবুর রহমান মিছলু, জাকির হোসেন প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে কোটি টাকার সড়ক সংস্কারে নয়ছয়,কাজ শেষ না হতেই উঠছে কার্পেটিং

FIFA World Cup 2026 Schedule Revealed

মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন মৌলভীবাজারের জুনেল আহমেদ

সিলেটে অনৈতিক কাজের অভিযোগে আবাসিক হোটেল থেকে আটক ৯

‘জনগণই আমার অভিভাবক’: তাহিরপুরে ঈদ পুনর্মিলনী সভায় এমপি কামরুল

বন্ধুদের সঙ্গে জাফলংয়ে ঘুরতে এসে পানিতে ডুবে প্রাণ গেল কিশোরের

সিলেটে হামের লক্ষণ নিয়ে আইসিইউতে নার্সের মৃত্যু

‎সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল দ্রুত চালুর ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে নদীতে পড়ে কিশোর নিখোঁজ

তাহিরপুরে বরযাত্রীর নৌকাডুবে ১ শিশুর মৃত্যু

১০

আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলবেন লিওনেল মেসি

১১

বাবা-মা ছাড়া ঈদ, চারিদিকে অপার শূন্যতা আর হাহাকার!

১২

তাহিরপুরে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন এমপি কামরুল

১৩

সিলেটসহ সারা দেশে ত্যাগের মহিমায় উদ্‌যাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা

১৪

ঈদের দিনে সিলেটের আবহাওয়া কেমন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

১৫

বিক্রি হওয়া ‘ডোনাল্ড ট্রাম্প’ রক্ষায় ঢাল হয়ে দাঁড়ালেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

কসকনকপুরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন লোকমান উদ্দিন নেজাম

১৭

মৌলভীবাজারে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদ্‌যাপন, অংশ নিলেন অর্ধশতাধিক মুসল্লি

১৮

মানিকপুর ইউনিয়নবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা জুবায়ের আহমদ

১৯

তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করলেন এমপি কামরুল

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।