সবুজ প্রান্ত
১২ ডিসেম্বর ২০২৪, ৭:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুলতানপুর ইউনিয়নের এক মেম্বারের বিরুদ্ধে বিধবার টাকা আত্মসাতের অভিযোগ

জকিগঞ্জ প্রতিনিধি : জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের এক সদস্যের বিরুদ্ধে এক বিধবা মহিলার কাছ থেকে টিউবওয়েল দেয়ার নাম করে ত্রিশ হাজার ও বিধবা ভাতায় নাম অন্তর্ভুক্ত করার নাম করে পাঁচ হাজার টাকা নিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ইউপি সদস্য সুলতানপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য আজিজুর রহমান।  ভুক্তভোগী ঐ বিধবা নারী সুলতানপুর ইউনিয়নের কাছারচক গ্রামের মৃত সুরুজ আলীর স্ত্রী সিতারা বেগম। তিনি তার উক্ত টাকা ফেরৎ পেতে প্রায় দুসপ্তাহ আগে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ দাখিল করেন। 

অভিযোগে সিতারা বেগম উল্লেখ করেন, তার বাড়ীতে কোন পুকুর না থাকায় সুলতানপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার আজিজুর রহমানকে একটি টিউবওয়েল দেয়ার নাম করে নগদ ত্রিশ হাজার টাকা প্রদান করেন। পরে আবার তাকে বিধবা ভাতার লিষ্টে নাম অন্তর্ভুক্ত করার জন্য আরো পাঁচ হাজার টাকা নেন। কিন্তু ৩/৪ বছর পার হয়ে গেলেও টিউবওয়েল কিংবা বিধবা ভাতা কোনোটা না পেয়ে টাকা ফেরৎ চাইলে মেম্বার আজিজুর রহমান টালবাহানা শুরু করে। বিষয়টি তিনি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানালেও কোন প্রতিকার পাইনি। 
অভিযোগ রয়েছে ঐ মেম্বার এলাকার একাধিক নারী-পুরুষের কাছ থেকে বিভিন্ন ভাতা ও টিউবওয়েল পাইয়ে দেয়ার নাম করে বিভিন্ন সময় টাকা নিয়েছেন। নালুচক গ্রামের প্রবাসী জমির আলীর স্ত্রী আছমা বেগম জানান, তার কাছ থেকে আজিজুর রহমান মেম্বার ত্রিশ হাজার টাকার বিনিময়ে দুই বছর গোরানোর পরে একটি টিউবওয়েল পাইয়ে দেন। 
জানতে চাইলে কাছারচক গ্রামের সাবেক ইউপি সদস্য মোস্তফা কামাল বলেন, ঐ মহিলার টাকা আত্মসাতের ঘটনাটি সত্য। ঘটনার পরে ভুক্তভোগী মহিলা একাধিকবার আমাকে বিষয়টি জানালে আমি চেয়ারম্যান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে বিষয়টি অবগত করার পরামর্শ দেই। 
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য আজিজুর রহমান বলেন, বিভিন্ন সময় আমি ঐ মহিলার কাছ থেকে টাকা পয়সা ধার নিতাম। বর্তমানে তিনি আমার কাছে আট হাজার টাকা পাওনা আছেন। আমি নির্বাচনের আগে তাকে বলেছিলাম, নির্বাচিত হলে তাকে একটি টিউবওয়েল ও বিধবা ভাতায় নাম অন্তর্ভুক্ত করার চেষ্টা করবো। কিন্তু পরবর্তীতে তা সম্ভব হয় নাই। অভিযোগ উল্লেখিত টাকা আত্মসাতের বিষয়টি সত্য নয়। 
ইউপি সদস্য কর্তৃক বিধবা মহিলার টাকা আত্মসাতের বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে। এ বিষয়ে সুষ্ট তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানান এলাকাবাসী।
এ প্রসঙ্গে জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ আমার কাছে এসেছে। ইউপি সদস্যরা টিউবওয়েল সংক্রান্ত টাকা আত্মসাতের সুযোগ নাই। এর পরেও কোনো সংশ্লিষ্টতা পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

১০

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

১১

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

১২

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

১৩

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

১৪

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

১৫

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

১৬

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

১৭

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা যাবে না

১৮

তাহিরপুরে শিশুদের ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১

১৯

দোয়ারাবাজারে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ আল মদিনা একাডেমি’র শিক্ষার্থীদের সংবর্ধনা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।