সবুজ প্রান্ত
২ জানুয়ারী ২০২৫, ৭:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিশ্বনাথ উপজেলা শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) দুপুরে বিশ্বনাথ বাসিয়া ব্রিজের দক্ষিণপ্রান্তে আনুষ্ঠানিকভাবে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

উপজেলা ছাত্রদলের সভাপতি হোসাইন আহমদ প্রবেলের সভাপতিত্বে সদস্য সচিব ফাহিম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান‌।
বক্তারা বলেন, ছাত্রদল একটি ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন। এই সংগঠনের গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিশ্বনাথ উপজেলা ছাত্রদল আজকে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে যে শীতবস্ত্র বিতরণ করেছে, এটা যে রকম সময়োপযোগী, তেমনি প্রশংসনীয়ও। অতীতের ন্যায় বর্তমান এবং ভবিষ্যতেও বিশ্বনাথে ছাত্রদল তাদের আদর্শ ও ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখে কাজ করে যাবে। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে এটাই আমাদের প্রত্যাশা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান নূর আসাদ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল জলিল জালাল, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, পৌর কৃষকদলের আহ্বায়ক নুর আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান বাবুল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শানুর আলী, আব্দুল কাইয়ুম, নূর উদ্দিন সামি, আরেফিন আহমেদ, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ বকুল, মোবারক হোসেন রাজু, ছাত্রদল নেতা মাছুম আহমদ, জাবের উদ্দিন, আব্দুল কাদের, আব্দুল ওয়াদুদ, শামছুল আলম, আব্দুল মোস্তাকিন, সৌরভ আহমেদ, ইমরান আহমদ, মাহফুজ, সোহেব আহমেদ, হাসান আলী মামুন, এবার আহমদ, লায়েক আহমদ, সাজু আহমেদ, সুফিয়ান, সোহেল, আব্দুল্লাহ, সাকিব, হেলাল, রুবেল প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাইঘাটে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

১৯ বছর, ১৯ নম্বর জার্সি, ১৯ জুলাই—‘১৯’-এর জাদুতেই বিশ্বকাপ জয় মুসলিম ফুটবলার লামিন ইয়ামালের

৩২ বছরের সেই অলিখিত ইতিহাসই কাঁদালো আর্জেন্টিনাকে

কানাইঘাট তালামীযের নতুন কমিটি, সভাপতি রেদওয়ান, সম্পাদক কামরুল

পাসপোর্টের পাতায় যুক্ত হচ্ছে জুলাই শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের জলছাপ

জকিগঞ্জে অবৈধ বালু উত্তোলন রোধে মধ্যরাতে টাস্কফোর্স অভিযান

সিলেট-৫ আসনে বিএনপিকে বাদ দিয়ে কোনো উন্নয়ন হবে না : শাম্মী আক্তার এমপি

জামায়াত সেক্যুলার দল, তাদের ইসলামের কোনো আইডিয়াই নেই: উবায়দুল্লাহ ফারুক

বিশ্বনাথে কাজের কথা বলে ভাড়াটিয়াকে ৮ দিন আটকে রেখে ধর্ষণ, মালিক কারাগারে

৭০০ বছর ধরে খাদেমরা মাজারে ডাকাতি করছে— ফাহিম আল্ চৌধুরী

১০

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

১১

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

১২

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

১৩

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

১৪

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

১৫

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

১৬

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

১৭

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

১৮

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

১৯

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।