সবুজ প্রান্ত
২৭ ফেব্রুয়ারী ২০২৫, ৯:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে কাজলসার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতির জন্মদিন পালন

কিগঞ্জ প্রতিনিধি :জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়ন ছাত্রদলের সাবেক নির্বাচিত সভাপতি, কুয়েত প্রবাসী কামরুল ইসলামের জন্মদিন উদযাপন উপলক্ষে বুধবার সন্ধ্যা ৭ টার সময় আটগ্রাম স্টেশনে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে জাতীয়তাবাদী ছাত্রদল কাজলসার ইউনিয়নের উদ্যোগে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও জুলাই আন্দোলনের সক্রিয় কর্মি আব্দুল মালেকের সভাপতিত্বে ও কাজলসার ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও কাজলসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল আহমদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাজির আহমদ।  বিশেষ অতিথির বক্তব্য রাখেন  বিএনপি নেতা মাসুক আহমদ, যুবদল নেতা মাসুক আহমদ, ছাত্রদল নেতা ইমরান আহমদ, কাজলসার ইউনিয়ন বিএনপি নেতা কাজী রাসেল আহমদ, আখতার হোসেন, যুবদল নেতা আব্দুল হাসিব, স্বেচ্ছাসেবক দল নেতা কাওসার হামিদ, মানিকপুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাসেল আহমদ ।

ইছামতি ডিগ্রী কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক কাওসার আহমদ জুমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি সাংবাদিক জুবায়ের আহমদ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক। উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্য মাহতাব উদ্দিন ও আজাদুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি প্রবাসী কামরুল ইসলামের অনাগত দিনগুলো সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। বক্তারা বলেন, সংগঠনের সাথে কতটুকু সম্পর্ক ও বন্ধন থাকলে দলের ব্যানারে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা আয়োজন করে জন্মদিন পালন করে- তার প্রমান আজকের অনুষ্ঠান। সভায় নেতৃবৃন্দ ছাত্রদলের গৌরবময় ঐতিহ্য বজায় রেখে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭০০ বছর ধরে খাদেমরা মাজারে ডাকাতি করছে— ফাহিম আল্ চৌধুরী

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

১০

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

১১

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

১২

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

১৩

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

১৫

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

১৬

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

১৭

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১৮

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১৯

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।