সবুজ প্রান্ত
১০ ফেব্রুয়ারী ২০২৫, ১:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে দরিদ্রদের মধ্যে বিনামূল্যে গাভী বিতরণ

জকিগঞ্জ প্রতিনিধি  :: জকিগঞ্জে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় ও সিলেট ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস) এর ব্যবস্থাপনায় নির্বাচিত ৭ জন অসহায় নারীর মধ্যে বিনামূল্যে গাভী বিতরণ করা হয়েছে। সোমবার সকালে ১১ টার সময় জকিগঞ্জ পৌরশহরে এসডিএস কার্যালয়ে গাভী বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসডিএসের সভাপতি অপূর্ব পাল। সংগঠক ময়নুল হকের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসডিএসের সহ-সভাপতি শুভ্র কান্তি দাস চন্দন, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ। 

উপস্থিত ছিলেন স্বপ্নের টিভির পরিচালক আজাদুর রহমান, সাংবাদিক সাইফুর রহমান সহ অন্যান্যরা।

সভায় বক্তারা বলেন, দারিদ্র্য বিমোচনে উদ্যোক্তা তৈরিতে কাজ করছে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন। সরকার বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে দারিদ্র্য বিমোচনের কাজ করছে। প্রতিষ্ঠানটি ২০০৪ সালে প্রতিষ্ঠা হবার পর থেকে এ পর্যন্ত সহস্রাধিক (১০৯৫) সহযোগী সংস্থার মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন, প্রতিবন্ধী উন্নয়ন ও পুর্নবাসন, নারীর ক্ষমতায়ন,যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ, আয়বৃদ্ধিমূলক কর্মকান্ডে ভূমিকা রাখছে। জকিগঞ্জে বিএনএফের সহায়তায় এসডিএসের কার্যক্রম প্রশংসনীয়। 
অনুষ্ঠানে জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের সদরপুর, তেলিকান্দি ও মুলিকান্দি গ্রামের ৭ জন উপকারভোগী নারীদের মধ্যে বিনামূল্যে এসব গাভী বিতরণ করা হয়। উপকারভোগীরা গাভী পেয়ে খুশি প্রকাশ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমানভাড়া কমায় কমল হজের খরচ, সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

সিলেটের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী বদলি

গোয়াইনঘাট থানায় মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান

তাহিরপুরে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর যুবকের মরদেহ উদ্ধার

জকিগঞ্জে ৫ কোটি টাকা ব্যয়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

কানাইঘাটে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

১৯ বছর, ১৯ নম্বর জার্সি, ১৯ জুলাই—‘১৯’-এর জাদুতেই বিশ্বকাপ জয় মুসলিম ফুটবলার লামিন ইয়ামালের

৩২ বছরের সেই অলিখিত ইতিহাসই কাঁদালো আর্জেন্টিনাকে

কানাইঘাট তালামীযের নতুন কমিটি, সভাপতি রেদওয়ান, সম্পাদক কামরুল

পাসপোর্টের পাতায় যুক্ত হচ্ছে জুলাই শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের জলছাপ

১০

জকিগঞ্জে অবৈধ বালু উত্তোলন রোধে মধ্যরাতে টাস্কফোর্স অভিযান

১১

সিলেট-৫ আসনে বিএনপিকে বাদ দিয়ে কোনো উন্নয়ন হবে না : শাম্মী আক্তার এমপি

১২

জামায়াত সেক্যুলার দল, তাদের ইসলামের কোনো আইডিয়াই নেই: উবায়দুল্লাহ ফারুক

১৩

বিশ্বনাথে কাজের কথা বলে ভাড়াটিয়াকে ৮ দিন আটকে রেখে ধর্ষণ, মালিক কারাগারে

১৪

৭০০ বছর ধরে খাদেমরা মাজারে ডাকাতি করছে— ফাহিম আল্ চৌধুরী

১৫

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

১৬

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

১৭

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

১৮

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

১৯

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।