জানা গেছে, শেফা বেগম গত এক বছর ধরে উপশহরের এইচ ব্লকের ৫নং রোডের ২৮নং বাসা (খান ভবন)-এ ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। তার স্বামী সৌদি আরবে কর্মরত ছিলেন।
শনিবার রাতে, একই ভবনের সাবলেট ভাড়াটিয়া শেফার ঘরের দরজা বন্ধ দেখে তাকে ডাকাডাকি করেন, কিন্তু কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে শেফার ঝুলন্ত লাশ উদ্ধার করে।
প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, এটি আত্মহত্যার ঘটনা, তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
শাহপরাণ থানার ওসি মো. মনির হোসেন জানান,এ ঘটনায় তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা যাবে।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।