সবুজ প্রান্ত
১ মার্চ ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে হকারদের কাছে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা মাধবকে বহিস্কার

সিলেট শহরের জিন্দাবাজার এলাকায় হকারদের আন্দোলনের পর মাত্র দুই ঘণ্টার মধ্যে যুবদল নেতা জয়দেব চৌধুরী মাধবকে দল থেকে বহিস্কার করা হয়েছে। সিলেট মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা মাধবকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে বহিস্কার করা হয়।



হকারদের অভিযোগ, মাধব সম্প্রতি তাদের কাছে চাঁদা দাবি করেছেন এবং চাঁদা না দেয়ায় দুই হকারকে অপহরণ করে তুলে নেয়া হয়। এই অভিযোগে ক্ষুব্ধ হকাররা সড়ক অবরোধের মাধ্যমে প্রতিবাদ জানান। শুক্রবার রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজারে প্রায় অর্ধশতাধিক হকার সড়ক অবরোধ করে রাখেন, তারা মুক্তি দাবি করেন এবং মাধবের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ ঘটনায় সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ঘটনাস্থলে এসে বিষয়টি সমাধান করার আশ্বাস দেন এবং বলেন, “যদি কেউ চাঁদাবাজী করে থাকে, তবে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে এবং যুবদল থেকে তাকে বহিস্কার করা হবে।” এর দুই ঘণ্টার মধ্যেই মাধবকে দল থেকে বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হয়।



এ বিষয়ে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাধবকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে প্রাথমিক সদস্য পদসহ বহিস্কার করা হয়েছে। দলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

এছাড়া যুবদলের সকল নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে, তারা মাধবের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক রাখবেন না। বহিস্কার হওয়া মাধবের বিরুদ্ধে কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না, বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

১০

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

১১

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

১২

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

১৩

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

১৪

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

১৫

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

১৬

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

১৭

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

১৮

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

১৯

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা যাবে না

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।