সবুজ প্রান্ত
২৪ মার্চ ২০২৫, ৮:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল

নৈতিক ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা এখন সময়ের দাবি

জকিগঞ্জ প্রতিনিধি ::
সিলেটের জকিগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের নিয়ে ইফতার মাহফিল করেছে জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব। সোমবার (২৪ মার্চ) জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অফিসে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি জুবায়ের আহমদ।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক প্রতিদিনের কাগজের প্রতিনিধি আহসান হাবীব লায়েকের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক অর্ণব দত্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম আব্দুল আহাদ, জকিগঞ্জ লেখক পরিষদের সহ-সভাপতি কবি মাওলানা ফদ্বলুর রহমান, জকিগঞ্জ ইউনাইটেড এসোসিয়েশনের সহ-সাংগঠনিক সম্পাদক প্রবাসী আব্দুল বাছিত তালুকদার।
ইফতার মাহফিলে বক্তারা বলেন, জকিগঞ্জের মানুষের সুখে দুঃখে কাজ করে আসছে জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব । তাদের নিরপেক্ষ সাংবাদিকতায় জনসাধারণের আস্তা অর্জন করার সাথে উপজেলা বাসীর দলমত নির্বিশেষে একত্রে বাসার একটি নির্ভরযোগ্য প্লাটফর্ম তৈরী হয়েছে। আশা করি জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব ভবিষ্যতে তার ধারাবাহিকতা রক্ষা রাখবে।
বক্তারা আরো বলেন, সাংবাদিকতার মৌলিক নীতি হলো সততা, নির্ভুলতা, পক্ষপাতহীনতা বা ন্যায্যতা এগুলো হৃদয়ে ধারণ করে যদি সাংবাদিকতা করা যায় এবং তরণদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া যায় তাহলে দেশ ও জনগণের কল্যান হয়। প্রেসক্লাব নেতৃবৃন্দকে কাজ করতে হবে সাংবাদিকতার নীতি নিয়ে, কী লেখা যাবে, কী লেখা যাবে না, কার ছবি দেওয়া যাবে, কার ছবি দেওয়া যাবে না, এই যে অনেক নীতি-নৈতিকতার মানদণ্ড আছে-এগুলো নিয়ে কাজ করতে হবে। নৈতিক সাংবাদিকতা চর্চার ক্ষেত্রে আমাদের সাংবাদিকতা বৈশ্বিক সাংবাদিকতা থেকে অনেক পিছিয়ে আছে। কাজেই আমাদের নৈতিক ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা এখন সময়ের দাবি।
বক্তারা আরো বলেন, সাংবাদিকগণ হলেন সমাজের দর্পণ। একজন প্রকৃত সাংবাদিক কখনো কোন ব্যক্তি বা দলের হয়ে সুনির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নে কাজ করতে পারেন না। তাই জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিকদের কাছে আমরা নিরপেক্ষ সংবাদ পরিবেশনে স্বচেষ্ট হওয়ার অনুরোধ করছি।
জকিগঞ্জ টিভির রিপোর্টার মাজহারুল ইসলাম চৌধুরীর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসার সহকারি অধ্যাপক আবুল কালাম আজাদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ ইউনাইটেড এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক কাওসার আহমদ, ব্যবসায়ী আব্দুশ শহীদ।
সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি জামাল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক জৈন্তা বার্তার প্রতিনিধি আব্দুল মুকিত, কোষাধ্যক্ষ ও জকিগঞ্জের ডাক সম্পাদক তারেক আহমদ, দৈনিক জাগ্রত সিলেটের প্রতিনিধি আহমদ হোসাইন আইমান, নির্বাহী সদস্য কবি হাবিবুল্লাহ মিসবাহ, দৈনিক বিকাল বার্তার প্রতিনিধি আব্দুশ শহীদ শাকির, দৈনিক সমাচার প্রতিনিধি আজাদুর রহমান, স্বপ্নের টিভির পরিচালক সাইফুর রহমান, দৈনিক আলোকিত সিলেট প্রতিনিধি তানিম আহমদ প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জে

সিলেট

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১০

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১১

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১২

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৩

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৪

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৫

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৬

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৭

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৮

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৯

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।