সবুজ প্রান্ত
২০ অক্টোবর ২০২৫, ১১:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথে বিধবার ঘরে ঢুকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টায় হামলা, মামলা দায়ের

বিশ্বনাথ প্রতিনিধি 

সিলেটের বিশ্বনাথে টাকা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে এক বিধবার ঘরে ঢুকে তাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম শ্বাসরাম গ্রামে এ ঘটনা ঘটে।

আহত বিধবার নাম রাহেনা বেগম (৪৫)। তিনি ওই গ্রামের মৃত আবুল কালাম আজাদের স্ত্রী। রোববার (১৯ অক্টোবর) বিকেলে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা শেষে থানায় এসে মামলা দায়ের করেন তিনি (মামলা নং–১৬, তারিখ ১৯/১০/২০২৫)।

মামলার এজাহারে রাহেনা বেগম উল্লেখ করেন, একই গ্রামের চাচাতো ভাই নুরুজ আলীর ছেলে সাহেদ আলী (৩৫) দীর্ঘদিন ধরে তাকে ও তার পরিবারকে নানাভাবে হয়রানি করে আসছেন। ঘটনার দিন সন্ধ্যায় তিনি বসতঘরের রান্নাঘরে কাজ করছিলেন। এ সময় সাহেদ আলী হাতে ধারালো দা নিয়ে ঘরে প্রবেশ করে মূল দরজার সিটকিনি বন্ধ করে দেন এবং দা দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে টাকা-পয়সা দাবি করেন।

বাদীর অভিযোগ, তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে সাহেদ আলী অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এ সময় তার সঙ্গে থাকা অজ্ঞাতনামা ২–৩ জন ঘরের পানির মোটর চালু করে দেয়, যাতে বাইরে থেকে কোনো শব্দ শোনা না যায়। পরে সাহেদ আলী দা দিয়ে হত্যার উদ্দেশ্যে তার মাথার ডান পাশে কোপ দেন। বাম হাত দিয়ে প্রতিহত করতে গেলে তার হাতের বৃদ্ধাঙ্গুল ও শাহাদাত আঙুলে গভীর রক্তাক্ত জখম হয়।

চিৎকার শুনে তার মেয়ে সুমা আক্তার (২২) বাইরে থেকে ডাকাডাকি করলেও দরজা বন্ধ থাকায় ঘরে প্রবেশ করতে পারেননি। এক পর্যায়ে হামলাকারীরা পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় রাহেনা বেগম দরজা খুলে বাইরে এসে মেয়ের কাছে আশ্রয় নেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় অভিযুক্ত সাহেদ আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) পান্না লাল দে বলেন, “মামলাটি রেকর্ড করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

১০

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

১১

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

১২

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

১৩

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

১৪

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

১৫

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

১৬

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

১৭

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

১৮

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

১৯

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা যাবে না

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।