সবুজ প্রান্ত
১ ডিসেম্বর ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেট-২ আসনে ড. ক্বাসিমীর পক্ষ থেকে শতাধিক মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মুফতি হাফিজ লুৎফুর রহমান ক্বাসিমীর পক্ষ থেকে শতাধিক অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) দুপুরে বিশ্বনাথ পৌর শহরের বাংলাদেশ খেলাফত মজলিস কার্যালয়, রামপাশা ইউনিয়নের মাঝপাড়া জামে মসজিদ এবং দশঘর ইউনিয়নের পিরের বাজার এলাকায় এই সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, পেঁয়াজ, সয়াবিন তেল, লবণসহ নিত্যপ্রয়োজনীয় উপকরণ।

বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ পৌর শাখার সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং হাফিজ হোসাইন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন নোমান আহমদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি মাওলানা এম. আশরাফুল হক। বক্তব্য দেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল বাসিত ও ক্বারী মাওলানা কামরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “করোনা, বন্যা কিংবা যে কোনো দুর্যোগে প্রবাস থেকে ড. ক্বাসিমী নিয়মিতভাবে সহযোগিতা পাঠিয়েছেন। আমরা সে সহায়তা অসহায় মানুষের হাতে পৌঁছে দিচ্ছি। মানবিকতার এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১০

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১১

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১২

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৩

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৪

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৫

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৬

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৭

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৮

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

১৯

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।