সবুজ প্রান্ত
১৪ অক্টোবর ২০২৫, ৬:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকায় শিক্ষক নির্যাতনের প্রতিবাদে মিয়ার বাজার ফাজিল মাদরাসায় মানববন্ধন

বিশ্বনাথ প্রতিনিধি:

ঢাকায় এমপিওভুক্ত শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে এবং ন্যায্য দাবি আদায়ের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সিলেটের বিশ্বনাথ উপজেলার মিয়ার বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় হযরত শাহচান্দ শাহকালু ইসলামিয়া ফাজিল মাদরাসা প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা কবি পিয়ার মাহমুদ এবং সঞ্চালনা করেন ছাত্র সংসদের ভিপি ইকবাল হোসাইন রাহেল কামালী।
মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর। তাদের প্রতি অবমাননা মানে জাতির প্রতি অবমাননা। সরকারের উচিত শিক্ষকদের ন্যায্য দাবি দ্রুত মেনে নেওয়া।
উপাধ্যক্ষ মাওলানা কবি পিয়ার মাহমুদ বলেন, “যদি আমাদের দাবি পূরণ না হয়, তাহলে প্রয়োজনে আমরা লাগাতার কর্মসূচি দেব। প্রয়োজনে প্রতিষ্ঠান তালাবদ্ধ করার মতো সিদ্ধান্তও নিতে হতে পারে।”
প্রভাষক মাস্টার সুয়েদ আহমদ বলেন, “বার্ষিক ও ফাজিল পরীক্ষা সামনে, অথচ সরকার এখনো নিরব। আমরা কোনো রাজনৈতিক আন্দোলন করছি না, এটি শিক্ষকদের অধিকার আদায়ের আন্দোলন।”
ছাত্রনেতা ইকবাল হোসাইন রাহেল কামালী বলেন, “শিক্ষক জাতি গড়েন, তাই তাদের প্রতি অন্যায় মানে জাতির প্রতি অন্যায়। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, তাহলে শিক্ষক সেই মেরুদণ্ডের শক্তি।”
মানববন্ধনে উপস্থিত ছিলেন আরবি প্রভাষক মাওলানা দিলোয়ার হোসাইন, বাংলা প্রভাষক মোছা: লুৎফা বেগম, ইংরেজি প্রভাষক মাস্টার আলমগীর হোসাইন সোহাগ, সিনিয়র শিক্ষক মাওলানা নাজমুল ইসলাম চৌধুরী, মাওলানা নুরুল ইসলাম দরিয়াবাদী, মাস্টার মুস্তাক আহমেদ, রফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, মাওলানা আবদুল আজিজসহ মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা।
এছাড়াও সাবেক ছাত্র ও সংবাদকর্মী জাবু শাহ, মাহফুজুর রশীদ, তাজুল ইসলাম, হাফিজ সায়মন আহমেদ ও জুয়েল মাহমুদসহ অনেকে অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

১০

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

১১

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

১২

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

১৩

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

১৪

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

১৫

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

১৬

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

১৭

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

১৮

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা যাবে না

১৯

তাহিরপুরে শিশুদের ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।