সবুজ প্রান্ত
৭ নভেম্বর ২০২৫, ১০:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাজারো মানুষের অশ্রুসিক্ত ভালোবাসায় সিক্ত হাওর বন্ধু কামরুজ্জামান কামরুল

মুরাদ মিয়া, তাহিরপুর, সুনামগঞ্জ

হাওরাঞ্চলের রাজনীতিতে এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে পরিচিত কামরুজ্জামান কামরুল। প্রাথমিকভাবে দলীয় মনোনয়ন না পেলেও তিনি পেয়েছেন সাধারণ মানুষের অকৃত্রিম ভালোবাসা ও সমর্থন। প্রাথমিক মনোনয়ন বঞ্চনার খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এবং গ্রাম-গঞ্জে নানা আলোচনা সৃষ্টি হয়েছে।

ঐতিহাসিক ৭ নভেম্বর, বিপ্লব ও সংহতি দিবসে জনগণের প্রতি তাঁর নিবেদন, সততা ও দীর্ঘদিনের তৃণমূল সম্পর্কের ফলে আজ হাজারো মানুষ তাঁকে ঘিরে ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করছে। সমর্থকরা সকাল থেকে প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য প্রখর রোদের মধ্যে অপেক্ষায় রয়েছেন। অনেকেই স্লোগান দিচ্ছেন, “যেই সেই বুঝিনা, কামরুল ছাড়া মানিনা।”

কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে তৃণমূলের নেতাকর্মীরা দাবি জানিয়েছেন, প্রাথমিক মনোনয়ন বাদ দিয়ে রাজপথের কামরুলকে “ধানের শীষ” উপহার দেওয়া হোক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ব্যাপক সমর্থন প্রমাণ করে জনগণ শুধু পদ-পদবির ভিত্তিতে নয়, নেতার কর্ম ও আচরণের ভিত্তিতেই মূল্যায়ন করে।

কামরুজ্জামান কামরুল সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,”প্রাথমিক মনোনয়ন না পেলেও আপনাদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় অর্জন। আমি সবসময় জনগণের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। পদ-পদবির চেয়ে মানুষের সেবা করাই আমার লক্ষ্য। আমার ৩৩ বছর রাজনৈতিক জীবনে বারবার মৃত্যুর পথ থেকে ফিরে এসেছি, ফ্যাসিস্ট হাসিনার কারাগারে থাকতে হয়েছে, মাসের পর মাস রিমান্ডে থাকতে হয়েছে। বিএনপি আমার মা, তাকে আমি কখনও ছেড়ে যেতে পারব না। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কাজ করব, তবে আমি বিশ্বাস করি, আপনাদের এই ভালোবাসা বৃথা যাবে না। আমি আশা করি কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমাদের প্রিয় নেতা, দেশনায়ক তারেক রহমান আপনাদের ভালোবাসার কামরুলের হাতে ধানের শীষ তুলে দেবেন।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে কোটি টাকার সড়ক সংস্কারে নয়ছয়,কাজ শেষ না হতেই উঠছে কার্পেটিং

FIFA World Cup 2026 Schedule Revealed

মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন মৌলভীবাজারের জুনেল আহমেদ

সিলেটে অনৈতিক কাজের অভিযোগে আবাসিক হোটেল থেকে আটক ৯

‘জনগণই আমার অভিভাবক’: তাহিরপুরে ঈদ পুনর্মিলনী সভায় এমপি কামরুল

বন্ধুদের সঙ্গে জাফলংয়ে ঘুরতে এসে পানিতে ডুবে প্রাণ গেল কিশোরের

সিলেটে হামের লক্ষণ নিয়ে আইসিইউতে নার্সের মৃত্যু

‎সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল দ্রুত চালুর ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে নদীতে পড়ে কিশোর নিখোঁজ

তাহিরপুরে বরযাত্রীর নৌকাডুবে ১ শিশুর মৃত্যু

১০

আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলবেন লিওনেল মেসি

১১

বাবা-মা ছাড়া ঈদ, চারিদিকে অপার শূন্যতা আর হাহাকার!

১২

তাহিরপুরে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন এমপি কামরুল

১৩

সিলেটসহ সারা দেশে ত্যাগের মহিমায় উদ্‌যাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা

১৪

ঈদের দিনে সিলেটের আবহাওয়া কেমন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

১৫

বিক্রি হওয়া ‘ডোনাল্ড ট্রাম্প’ রক্ষায় ঢাল হয়ে দাঁড়ালেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

কসকনকপুরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন লোকমান উদ্দিন নেজাম

১৭

মৌলভীবাজারে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদ্‌যাপন, অংশ নিলেন অর্ধশতাধিক মুসল্লি

১৮

মানিকপুর ইউনিয়নবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা জুবায়ের আহমদ

১৯

তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করলেন এমপি কামরুল

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।