সবুজ প্রান্ত
২৪ নভেম্বর ২০২৫, ৬:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে খেলাফত মজলিসের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত


জকিগঞ্জ প্রতিনিধি


‘এদেশ আমাদের—এখানে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’ এমন আহ্বান জানিয়ে সিলেট-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতী আবুল হাসান বলেছেন, “দেশের প্রতি ইঞ্চি মাটি রক্ষায় অনৈক্য পরিহার করে আদর্শবান ও নৈতিক চরিত্রসম্পন্ন নাগরিক হয়ে দেশ গঠনে মনোনিবেশ করতে হবে।”

২৩ নভেম্বর (রবিবার) বিকেলে জকিগঞ্জ ডাকবাংলো মাঠে উপজেলা ও পৌর শাখার ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি শায়খ মাওলানা আবদুল মুছাব্বির।

প্রধান অতিথির বক্তব্যে দলের যুগ্ম মহাসচিব অধ্যাপক শায়খ এবিএম সিরাজুল মামুন বলেন, “৫ আগস্টের গণ অভ্যুত্থানের পর মানুষ বৈষম্যহীন ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় বুক বেঁধেছে। এবার ভোটাররা সৎ, আদর্শবান ও খোদাভীরু নেতৃত্বকে বেছে নিতে চান।”

তিনি আরো বলেন, “জকিগঞ্জ-কানাইঘাটবাসী ভাগ্যবান—কারণ মুফতী আবুল হাসান একজন জননন্দিত, আদর্শবাদী ও জনবান্ধব আলেমে দ্বীন। নির্বাচিত হলে তাঁর দরজা জনগণের জন্য সর্বদা উন্মুক্ত থাকবে।”

সম্মেলনে বক্তারা নেতাকর্মীদের প্রতি ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান। সম্মেলন পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা আলাউদ্দিন তাপাদার, পৌর সেক্রেটারি মাওলানা যুবায়ের আহমদ, সহ-সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ এবং যুব মজলিস সভাপতি শাহজাহান মোহাম্মদ শেলিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:

– মাওলানা মুখলিছুর রহমান, সহ-সভাপতি, সিলেট জেলা
– মাওলানা আবদুস সালাম
– মাওলানা দিলওয়ার হোসাইন, সাধারণ সম্পাদক ও সিলেট-৩ সম্ভাব্য প্রার্থী
– মাঈদুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ইসলামী যুব মজলিস

এছাড়া উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ, সহযোগী ও অঙ্গ সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

সম্মেলন শেষে সংসদ সদস্য প্রার্থী মুফতী আবুল হাসানের সমর্থনে ‘দেওয়াল ঘড়ি’ মার্কায় একটি বিশাল গণমিছিল পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এমএ হক চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জে ৫ কোটি টাকা ব্যয়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

কানাইঘাটে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

১৯ বছর, ১৯ নম্বর জার্সি, ১৯ জুলাই—‘১৯’-এর জাদুতেই বিশ্বকাপ জয় মুসলিম ফুটবলার লামিন ইয়ামালের

৩২ বছরের সেই অলিখিত ইতিহাসই কাঁদালো আর্জেন্টিনাকে

কানাইঘাট তালামীযের নতুন কমিটি, সভাপতি রেদওয়ান, সম্পাদক কামরুল

পাসপোর্টের পাতায় যুক্ত হচ্ছে জুলাই শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের জলছাপ

জকিগঞ্জে অবৈধ বালু উত্তোলন রোধে মধ্যরাতে টাস্কফোর্স অভিযান

সিলেট-৫ আসনে বিএনপিকে বাদ দিয়ে কোনো উন্নয়ন হবে না : শাম্মী আক্তার এমপি

জামায়াত সেক্যুলার দল, তাদের ইসলামের কোনো আইডিয়াই নেই: উবায়দুল্লাহ ফারুক

বিশ্বনাথে কাজের কথা বলে ভাড়াটিয়াকে ৮ দিন আটকে রেখে ধর্ষণ, মালিক কারাগারে

১০

৭০০ বছর ধরে খাদেমরা মাজারে ডাকাতি করছে— ফাহিম আল্ চৌধুরী

১১

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

১২

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

১৩

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

১৪

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

১৫

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

১৬

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

১৭

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

১৮

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

১৯

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।