মূল কনটেন্টে যান
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জকিগঞ্জে ছাত্র মজলিসের বিক্ষোভ


নিজস্ব প্রতিবেদক
AddText 12 19 08.07.33 scaled
AddText 12 19 08.07.33 scaled

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আধিপত্যবাদবিরোধী কণ্ঠস্বর শহিদ ওসমান হাদি হত্যার সঙ্গে জড়িত খুনিদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইসলামী ছাত্র মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে জকিগঞ্জ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শহিদ ওসমান হাদি (রহ.) ছিলেন অন্যায়-অবিচারের বিরুদ্ধে আপসহীন এক সাহসী কণ্ঠস্বর। তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করে দেশবাসীর ন্যায়বিচারের আশা ক্ষুণ্ন করা হয়েছে। অবিলম্বে খুনিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশে ইসলামী ছাত্র মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।