সবুজ প্রান্ত প্রতিবেদক
১৫ জুলাই ২০২৬, ৪:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

বাহরাইনে নির্মাণাধীন একটি বহুতল ভবনে কাজ করার সময় ওপর থেকে পড়ে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহত জসিম মিয়া (২৭) উপজেলার টিলাগাঁও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ডরিতাজপুর গ্রামের বাসিন্দা ও আব্দুল গফফারের বড় ছেলে।

পারিবারিক সূত্র জানায়, জসিম মিয়া দীর্ঘদিন ধরে বাহরাইনে রাজমিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ সময় আনুমানিক দুপুর ১২টার দিকে তিনি একটি নির্মাণাধীন বহুতল ভবনে কাজ করার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। সহকর্মীরা দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জসিমের মৃত্যুর সংবাদ গ্রামের বাড়িতে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। পরিবারের একমাত্র বড় সন্তানকে হারিয়ে বাবা-মা ও স্বজনরা ভেঙে পড়েছেন। তাদের আহাজারিতে পুরো এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, জসিম মিয়া ছিলেন অত্যন্ত নম্র, ভদ্র ও পরিশ্রমী। পরিবারের আর্থিক অবস্থার উন্নতি এবং স্বজনদের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে তিনি বাহরাইনে পাড়ি জমিয়েছিলেন। কিন্তু কর্মস্থলে ঘটে যাওয়া দুর্ঘটনায় সেই স্বপ্ন অপূর্ণই থেকে গেল।

এদিকে, নিহতের পরিবার ও এলাকাবাসী দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি সহযোগিতা কামনা করেছেন।

টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। একজন তরুণ প্রবাসীর এভাবে প্রাণ হারানো অত্যন্ত দুঃখজনক। আমরা দ্রুত তার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করছি।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

১০

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

১১

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

১২

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

১৩

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

১৪

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

১৫

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

১৬

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

১৭

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

১৮

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

১৯

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা যাবে না

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।