জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখায় সমাবেশ ও গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে দলটির বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মৌলভীবাজার জেলা কর্মপরিষদ ও শুরা সদস্য মাওলানা আমিনুল ইসলাম।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলার ভারপ্রাপ্ত আমীর মাওলানা ইসলাম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর ফয়সাল আহমদ, নায়েবে আমীর আবদুল্লাহ আল মাহফুজ সুমন, উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল বাছিত, পেশাজীবী সংগঠনের উপজেলা সভাপতি আব্দুল মোহাইমিন, যুব বিভাগের উপজেলা সভাপতি কামাল উদ্দিন এবং ওলামা বিভাগের সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মুফতি জিয়াউল হক।
কানাইঘাটের সড়কের বাজারে এক রাতেই চার দোকানে চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ১৮ নভেম্বর ২০২৬এছাড়াও উক্ত সমাবেশ ও মিছিলে জামায়াতে ইসলামীর বড়লেখা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার সভাপতি, সাধারণ সম্পাদকসহ ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্হানীয় ইসলামী ব্যাংকের সামনে গিয়ে শেষ হয়।
এতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরসহ স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।


