হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি
৮ অগাস্ট ২০২৬, ৮:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৈনিক ৫০০ টাকা মজুরি বাস্তবায়নের দাবিতে বড়লেখায় চা শ্রমিকদের গণবিক্ষোভ

দৈনিক ৫০০ টাকা মজুরি বাস্তবায়ন ও শ্রম অধিদপ্তরের হস্তক্ষেপমুক্ত চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের দাবিতে সোচ্চার হয়েছেন মৌলভীবাজারের বড়লেখার চা শ্রমিকেরা। শনিবার সকালে ন্যায্য অধিকার আদায়ের নানা দাবি সংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা গণবিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের আহ্বানে নিউ সমনবাগ চা বাগানের প্রধান কার্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে নিউ সমনবাগ চা বাগান ও মোকাম ডিভিশনের বিপুলসংখ্যক নারী ও পুরুষ শ্রমিকসহ স্থানীয় ছাত্র ও যুবকেরা অংশ নেন। কর্মসূচিকালে ‘দুনিয়ার মজদুর এক হও, এক হও’ এবং ‘বাংলাদেশের চা শ্রমিক ঐক্যবদ্ধ হও’ স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো বাগান এলাকা।

উক্ত প্রতিবাদ সমাবেশটি নিউ সমনবাগ চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি নারায়ণ কালোয়ারের সভাপতিত্বে পরিচালিত হয়। সভা সঞ্চালনা করেন পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক রাঙ্গাচরণ সাঁওতাল। এ সময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউপি সদস্য সুজিত কানু, সাবেক ইউপি সদস্য মতিলাল ঘাটুয়ার ও বুটন রিকমুন, পঞ্চায়েত কমিটির সহ-সাধারণ সম্পাদক স্বপন চাষা, মোকাম ডিভিশন পঞ্চায়েত কমিটির সভাপতি ফজল তাঁতি এবং সাধারণ সম্পাদক চৈতন সাহা সহ পঞ্চায়েত কমিটির সর্বস্তরের নেতৃবৃন্দ। নারী শ্রমিকদের আন্দোলনে নেতৃত্ব দেন মনিমিতা বাকতি, সিলা রিকমুন ও জানকি গড়াইত।

সমাবেশে অংশ নেওয়া বক্তারা জানান, দেশীয় অর্থনীতি এবং চা শিল্পের সমৃদ্ধিতে শ্রমিকদের অনবদ্য ভূমিকা রয়েছে। তবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম অতিরিক্ত বৃদ্ধি পাওয়ায় বর্তমান মজুরিতে পরিবার-পরিজন নিয়ে টিকে থাকা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। জাতীয় সংসদে দৈনিক ৫০০ টাকা মজুরির বিষয়ে আলোচনা হলেও বাস্তবে তা এখনো অর্জিত হয়নি বলে তারা আক্ষেপ প্রকাশ করেন এবং দ্রুত তা বাস্তবায়নে সরকারের প্রতি জোর দাবি জানান।

বক্তারা আরও অভিযোগ তোলেন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ও সার্বিক কার্যক্রমে শ্রম অধিদপ্তরের অযৌক্তিক হস্তক্ষেপ শ্রমিকদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করছে। অবিলম্বে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে ইউনিয়ন নির্বাচনের পরিবেশ তৈরির দাবি জানানো হয়। আন্দোলনরত শ্রমিকেরা স্পষ্ট জানিয়ে দেন, ন্যায্য মজুরি ও সাংগঠনিক অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তারা এই শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১০

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১১

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১২

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১৩

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৪

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৫

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৬

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৭

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৮

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৯

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।