লোকমান খান নবীন
৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মৌলভীবাজারের ৪টি আসনে বিজয়ের দৌড়ে এগিয়ে বেলাল, শাহেদ, নাসের ও হাজী মুজিব

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চায়ের রাজধানী মৌলভীবাজারে বইছে জোরালো নির্বাচনী হাওয়া। চারটি সংসদীয় আসনেই প্রচারণা ও ভোটের উত্তাপ এখন স্পষ্ট। পাড়া-মহল্লা, হাট-বাজার থেকে শুরু করে চায়ের টেবিলের আলোচনায় ঘুরে ফিরে আসছে প্রার্থীদের নাম। মাঠপর্যায়ের জরিপ ও সাধারণ ভোটারদের মতামত অনুযায়ী, চারটি আসনেই চারজন প্রার্থী বর্তমানে জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে রয়েছেন। তারা হলেন মুফতি বেলাল আহমদ, মাওলানা ফজলুল হক খান শাহেদ, এম নাসের রহমান এবং হাজী মুজিবুর রহমান চৌধুরী।

মৌলভীবাজার-১: বড়লেখা-জুড়ীতে মুফতি বেলাল আহমদের প্রভাব
বড়লেখা ও জুড়ী উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার-১ আসনে আনজুমানে আল ইসলাহ সমর্থিত প্রার্থী মুফতি বেলাল আহমদের পক্ষে ব্যাপক জনসমর্থনের আভাস মিলছে। দীর্ঘদিনের সামাজিক ও ধর্মীয় সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি এলাকার মানুষের আস্থার জায়গা তৈরি করেছেন বলে মনে করছেন স্থানীয় ভোটাররা।
ক্লিন ইমেজের এই জনপ্রিয় ইসলামিক বক্তা ও মিডিয়া ব্যক্তিত্বের রয়েছে নিজস্ব শক্ত ভোটব্যাংক। পাশাপাশি তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি হিসেবে সংগঠিত সমর্থন তাকে নির্বাচনী দৌড়ে বাড়তি সুবিধা দিচ্ছে। তরুণ ভোটারদের একটি বড় অংশ তাকে পরিবর্তনের প্রতীক হিসেবে দেখছেন। সব মিলিয়ে এই আসনে বিজয়ের দৌড়ে তিনি শীর্ষ সারিতেই রয়েছেন।

মৌলভীবাজার-২: কুলাউড়ায় আলোচনার কেন্দ্রে শাহেদ খান 
কুলাউড়া উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার-২ আসনে আনজুমানে আল ইসলাহ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মাওলানা কাজী ফজলুল হক খান শাহেদ আলোচনার কেন্দ্রবিন্দুতে। দুইবার উপজেলা ভাইস চেয়ারম্যান এবং একবার উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা এই নেতা মাঠপর্যায়ে শক্ত অবস্থান গড়ে তুলেছেন।
স্থানীয়দের মতে, জনপ্রিয়তার পাল্লায় তিনি বর্তমানে অন্যদের চেয়ে এগিয়ে। ক্লিন ইমেজ, প্রশাসনিক অভিজ্ঞতা ও সংগঠিত সমর্থন তাকে বিজয়ের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মৌলভীবাজার-৩: সদর-রাজনগরে নাসের রহমানের শক্ত ঘাঁটি
মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার-৩ আসনে বিএনপির সাবেক জেলা সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান শক্ত অবস্থানে রয়েছেন। প্রয়াত অর্থমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের রাজনৈতিক উত্তরাধিকার বহনকারী এই নেতা নিজের অভিজ্ঞতা ও স্পষ্টবাদী ভূমিকার কারণে এলাকায় সুপরিচিত।
উন্নয়ন ও রাজনৈতিক দূরদর্শিতার কারণে তার প্রতি এখনো উল্লেখযোগ্য ভোটার আস্থা রয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সাধারণ ভোটাররা তাকেই উপযুক্ত প্রতিনিধি মনে করছেন।

মৌলভীবাজার-৪: শ্রীমঙ্গল-কমলগঞ্জে এগিয়ে হাজী মুজিব
শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা নিয়ে গঠিত চা বাগান অধ্যুষিত মৌলভীবাজার-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাজী মুজিবুর রহমান চৌধুরী জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দীর্ঘদিনের জনসেবামূলক কর্মকাণ্ড তাকে এলাকায় শক্ত অবস্থান এনে দিয়েছে।
বিশেষ করে চা বাগান এলাকার ভোটারদের মধ্যে তার প্রভাব লক্ষণীয়। অবকাঠামোগত উন্নয়ন ও সংকটে মানুষের পাশে থাকার কারণে এবারও জয়ের ব্যাপারে তিনি আশাবাদী।

বিশ্লেষকদের অভিমত
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে দলীয় পরিচয়ের পাশাপাশি প্রার্থীদের ব্যক্তিগত ইমেজ, গ্রহণযোগ্যতা ও অতীত কর্মকাণ্ড বড় ভূমিকা রাখছে। মৌলভীবাজারের চারটি আসনেই লড়াই হবে হাড্ডাহাড্ডি। তবে আলোচনায় থাকা এই চার প্রার্থীর ব্যক্তিগত জনপ্রিয়তা তাদের বিজয়ের পথে অনেকটাই এগিয়ে রেখেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

১০

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

১১

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

১২

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

১৩

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

১৪

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

১৫

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

১৬

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

১৭

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

১৮

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

১৯

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা যাবে না

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।