বড়লেখা প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বড়লেখায় মরা কাকড়া খাল খনন উদ্বোধন করলেন নাসির উদ্দিন মিঠু এমপি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী হাকালুকি হাওর এলাকার ‘মরা কাকড়া’ খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু এই খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, হাওরাঞ্চলের প্রাণ-প্রকৃতি ও কৃষিনির্ভর অর্থনীতি রক্ষায় খাল পুনঃখনন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে থাকায় পানি চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল, যার সরাসরি প্রভাব পড়ছিল স্থানীয় কৃষি ও মৎস্যসম্পদের ওপর। পুনঃখননের ফলে পানি প্রবাহ স্বাভাবিক হবে এবং এর সুফল সরাসরি ভোগ করবেন স্থানীয় কৃষক ও জেলেরা।

এ সময় তিনি আরও উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের উন্নয়ন ও স্বনির্ভরতার যে স্বপ্ন দেখেছিলেন, তার অসম্পূর্ণ কাজ ভবিষ্যতে তারেক রহমানের নেতৃত্বে সম্পন্ন হবে। উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখতে তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রব এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করছেন, মরা কাকড়া খালের পুনঃখনন কাজ দ্রুত শেষ হলে হাকালুকি হাওরের পানি নিষ্কাশন ও সেচ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে, যা এলাকার সার্বিক অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

১০

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

১১

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

১২

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

১৩

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

১৪

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

১৫

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

১৬

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

১৭

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা যাবে না

১৮

তাহিরপুরে শিশুদের ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১

১৯

দোয়ারাবাজারে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ আল মদিনা একাডেমি’র শিক্ষার্থীদের সংবর্ধনা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।