সবুজ প্রান্ত প্রতিবেদক
২২ জানুয়ারী ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আজ তারা বড় বড় কথা বলছে, কিন্তু মানুষ তাদের ৭১ সালেই দেখেছে : তারেক রহমান

IMG 20260122 WA0000 ezgif.com optiwebp
IMG 20260122 WA0000 ezgif.com optiwebp

মৌলভীবাজারের শেরপুর আইনপুর খেলার মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে তিনি বলেন, জনগণের রোষ থেকে বাঁচাতে নির্দিষ্ট কিছু ব্যক্তিদের নিরাপত্তা ও প্রটোকল বর্তমানের চেয়ে কয়েকগুণ বাড়ানো প্রয়োজন।

বক্তব্যের শুরুতেই তারেক রহমান বলেন, “বিএনপির পক্ষ থেকে এবং লাখো জনতার পক্ষ থেকে আমি অন্তর্বর্তী সরকারের প্রধান ও উপদেষ্টাদের অনুরোধ করবো—তাদের যদি প্রটোকল দরকার হয়, তবে তা তিন ডাবল করে দিন। বিএনপির চেয়েও তিন গুণ বেশি নিরাপত্তা দিন।” তিনি এর কারণ হিসেবে বলেন, ওই ব্যক্তিরা দেশের মানুষকে নানাভাবে বিভ্রান্ত করছেন এবং সাধারণ মানুষ এখন তা স্পষ্টভাবে বুঝতে পারছে। ফলে জনমনে যে ক্ষোভ তৈরি হয়েছে, তা থেকে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তাদের এই বাড়তি সুরক্ষা দেওয়া দরকার।

তারেক রহমান ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নির্দিষ্ট কিছু মহলের ভূমিকা নিয়ে বলেন, “ইতিহাস মুছে ফেলা যায় না। ১৯৭১ সালে যখন লাখ লাখ মানুষ শহীদ হচ্ছিল, মা-বোনেরা সম্মান হারাচ্ছিল, তখন তারা কী ভূমিকা রেখেছিল তা মানুষ আজ নতুন করে জানতে চাইছে। আজ তারা বড় বড় কথা বলছে, কিন্তু দেশের মানুষ তো তাদের ৭১ সালেই দেখেছে। ইতিহাস বিকৃত করা যায় না। আপনারা কীভাবে দেশের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন, তা মানুষ ভোলেনি।”

তিনি আরও বলেন, যখনই ওই মহল বুঝতে পারছে যে তাদের ষড়যন্ত্র ও জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা ধরা পড়ে গেছে, তখনই তারা সরকারের কাছে অতিরিক্ত নিরাপত্তা ও প্রটোকল চাইছে। তারেক রহমান বলেন, “আমরা চাই না মানুষ ক্ষিপ্ত হয়ে তাদের ওপর কিছু করে বসুক, তাই সরকারের উচিত তাদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা।”

বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এই জনসভায় তারেক রহমান ‘টেক ব্যাক বাংলাদেশ’ এবং ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। সমাবেশে জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালুটিকরে গ্যাস সংকট, ভোগান্তিতে চালক-যাত্রীরা

অস্ট্রেলিয়ার মাটিতে তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি, চালকের আসনে বাংলাদেশ

টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় ঢুকে জরিমানা গুনলেন ৮ ট্রলারচালক

লোডশেডিং কমাতে ‘দিন গোনা’ ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

জকিগঞ্জে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে অবস্থান

সিলেটে বাসার দরজার নিচ দিয়ে গড়িয়ে পড়ছিল রক্ত, ভেতরে মিলল তিনজনের মরদেহ

খাসিয়ামারা নদীতে বালু উত্তোলন নিয়ে ‘বিভ্রান্তিকর’ সংবাদের প্রতিবাদ

এসএসসিতে পাসের হারে সুনামগঞ্জ এগিয়ে, জিপিএ-৫ এ সিলেট

এসএসসিতে এক বছরে সিলেট বোর্ডের পাসের হার কমেছে ১০.২৪ শতাংশ

সিলেটে গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শন করলেন ইপসার প্রধান নির্বাহী

১০

বিমানবন্দর থেকে সালমান শাহ হত্যা মামলার আসামি ডন গ্রেপ্তার

১১

সিলেটে হামের উপসর্গ নিয়ে ৮ মাসের শিশু আয়ানের মৃত্যু, আইসিইউ না পাওয়ার অভিযোগ মা-বাবার

১২

নিত্যদিনের অশান্তি এড়াতে প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী

১৩

দৈনিক ৫০০ টাকা মজুরি বাস্তবায়নের দাবিতে বড়লেখায় চা শ্রমিকদের গণবিক্ষোভ

১৪

বড়লেখায় ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আহাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫

‎ওসমানীনগরের বাস দুর্ঘটনা: নিহত ৯ জনের পরিচয় শনাক্ত, স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর শুরু

১৬

টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পানিতে ডুবে সিরাজগঞ্জের পর্যটকের মৃত্যু

১৭

তাহিরপুরে কলেজ শিক্ষার্থীর উপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১৮

পাঁচ বন্ধু মিলে ঘুরতে এসেছিলেন সিলেট, কফিনবন্দি হয়ে বাড়ি ফিরছেন সাইফুল

১৯

সিলেটে অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ শিল্পী পেহেলী ভৈরবীর

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।