সবুজ প্রান্ত
২৭ নভেম্বর ২০২৫, ১:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৪৫তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশ পেলেন গোয়াইনঘাটের আব্দুর রউফ

গোয়াইনঘাট প্রতিনিধি 
সদ্য প্রকাশিত ৪৫তম বিসিএসের ফলাফলে প্রশাসন ক্যাডারে প্রথমবারেই চূড়ান্তভাবে সুপারিশ পেয়েছেন সিলেটের গোয়াইনঘাটের তরুণ মেধাবী আব্দুর রউফ কাজল।

গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জাঙ্গাইল (শেখপুর) গ্রামের বাসিন্দা মো. রইছ উদ্দিন ও মোছা. হাসনা বেগমের সন্তান তিনি। প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন বীরকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মাধ্যমিক শেষ করেন ২০১৪ সালে সোনার বাংলা উচ্চ বিদ্যালয় থেকে এবং উচ্চশিক্ষা নেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে।

পরিবার, শিক্ষক এবং সমাজের ইতিবাচক অনুপ্রেরণাকে সঙ্গে নিয়ে তিনি রাজনীতি ও বাহুল্যতা থেকে দূরে থেকে নিজের লক্ষ্যেই স্থির ছিলেন—ফলও পেয়েছেন হাতে-নাতে। তাঁর এই অর্জনে এলাকায় আনন্দের বন্যা বইছে; বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।

এ প্রসঙ্গে আব্দুর রউফ কাজল বলেন,

“আমি ভোগে নয়, ত্যাগের মহিমায় উজ্জীবিত হতে চাই। আমার এই অর্জন আমি উৎসর্গ করছি আমার মা-বাবা ও সম্মানিত শিক্ষকদের। পাশাপাশি আত্মীয়স্বজন ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাই এবং ভবিষ্যত পথচলার জন্য সবার দোয়া কামনা করছি।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

১০

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

১১

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

১২

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

১৩

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

১৪

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

১৫

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

১৬

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

১৭

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা যাবে না

১৮

তাহিরপুরে শিশুদের ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১

১৯

দোয়ারাবাজারে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ আল মদিনা একাডেমি’র শিক্ষার্থীদের সংবর্ধনা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।