সবুজ প্রান্ত
১ নভেম্বর ২০২৫, ৭:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে উৎসবমুখর পরিবেশে জাতীয় সমবায় দিবস উদযাপন

জকিগঞ্জ প্রতিনিধি

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”—এই স্লোগানকে ধারণ করে উৎসবমুখর পরিবেশে জকিগঞ্জে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস। শনিবার (১ নভেম্বর) উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ দিবসটি ঘিরে ছিল নানা আয়োজন ও প্রাণবন্ত অংশগ্রহণ।

দিনব্যাপী অনুষ্ঠানের শুরুতেই অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। পরে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, যেখানে বক্তারা সমবায় আন্দোলনের গুরুত্ব ও গ্রামীণ অর্থনীতিতে এর ভূমিকা তুলে ধরেন।

উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ ফখর উদ্দিনের সভাপতিত্বে এবং রাইজিং সান সমবায় সমিতির সাধারণ সম্পাদক প্রভাষক খালেদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান। তিনি বলেন, “সমবায় হচ্ছে উন্নয়নের ভিত্তি। দেশ গঠনে এর অবদান অনস্বীকার্য।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) প্রনয় বিশ্বাস, জকিগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা সুজন মিয়া, এলজিডি কর্মকর্তা মোহাম্মদ মুহিবুর রহমান এবং সোনার বাংলা বহুমুখী সমবায় সমিতির সভাপতি জাফরুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবিব লায়েক, ডা. হাবিবুল্লাহ মিসবাহ, দপ্তর সম্পাদক সাংবাদিক আব্দুস শহীদ শাকির, হাফিজ আব্দুল হালিম, সাবেক মেম্বার তজমুল আলীসহ উপজেলার বিভিন্ন সমবায়ী নারী-পুরুষ নেতৃবৃন্দ।

শেষে অতিথিরা সমবায় খাতের সাফল্য কামনা করে বলেন—সততা, ঐক্য ও সহযোগিতার মাধ্যমে সমবায়ই পারে টেকসই উন্নয়নের দিগন্ত উন্মোচন করতে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতার সড়ক দুর্ঘটনায় নিহত ৫ প্রবাসীর পরিবারকে জমিয়ত সভাপতির আর্থিক সহায়তা

জিসানের শেষ মুহূর্তের গোলে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম শিরোপা সিলেটের

বড়লেখায় এনসিসি ব্যাংকের উদ্যোগে স্টুডেন্ট ব্যাংকিং ও বৃক্ষরোপণ কর্মসূচি

পাটলাই নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের দাবিতে শ্রীপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত

১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল

আব্দুস সালামের মেম্বারের বিরুদ্ধে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলার প্রতিবাদে আটগ্রামে মানববন্ধন

সাংবাদিক আহসান হাবীব লায়েকের কন্যার ইন্তেকাল, দাফন সম্পন্ন

বড়লেখায় সড়ক দূর্ঘটনায় ১ জনের মৃত্যু গুরুতর আহত ৩ জন

কানাইঘাটে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

জকিগঞ্জ উপজেলা তালামীযের  নতুন কমিটি গঠন : রিয়াদুর রহমান সভাপতি, আহমদুল হক সাধারণ সম্পাদক

১০

ঢাকা কারাগারে নয়, সোহরাওয়ার্দী উদ্যানে হবে শেখ হাসিনার ফাঁসি: সিলেটে অলি আহমদ

১১

গোয়াইনঘাটে ইউনিয়ন ট্যাক্সের নামে জোরপূর্বক অর্থ আদায় ও মারধরের চেষ্টার অভিযোগ

১২

কানাইঘাটে ঢাকনাহীন ময়লার ট্যাংকিতে পড়ে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু ‎

১৩

জকিগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের মৌখিক পরীক্ষা শনিবার

১৪

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্ব নিচ্ছেন স্পিকার

১৫

মাদ্রাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনার তীব্র নিন্দা তালামীযে ইসলামিয়ার

১৬

জকিগঞ্জ গ্যাস ফিল্ডের তালা খুলে দিলেন ইউএনও, ক্ষতিপূরণ নিয়ে আলোচনার আশ্বাস

১৭

নৈনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৮

লতিফি হ্যান্ডসের নতুন নীড়ে জকিগঞ্জের অন্ধ করবুলা বেগমের স্বস্তির হাসি ‎

১৯

কানাইঘাটে যুব জামায়াতের প্রচার মিছিল, সিলেটের সমাবেশ সফলের আহ্বান

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।