সবুজ প্রান্ত
২৪ নভেম্বর ২০২৫, ৮:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়ন ২৮–৩০ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক 


অস্ত্র আইন ম্যানুয়েল এর ৭৫ নম্বর অনুচ্ছেদ এবং ‘অগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০২৫’-এর নির্দেশনা অনুযায়ী সিলেট জেলার আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তির আলোকে জকিগঞ্জ উপজেলার লাইসেন্সধারীদের জন্য ৩ দিনব্যাপী বিশেষ নবায়ন কার্যক্রম ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

জকিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস জানান— আগামী ২৮, ২৯ ও ৩০ ডিসেম্বর জকিগঞ্জ উপজেলা ভূমি অফিসে রাইফেল, বন্দুক ও শর্টগান–এর লাইসেন্স নবায়ন করা যাবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এসি ল্যান্ড কার্যালয়ে সরাসরি উপস্থিত হয়ে লাইসেন্সধারীরা নবায়ন কার্য সম্পন্ন করতে পারবেন।
জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তি অনুসারে—
  • বন্দুক/শর্টগান/রাইফেল লাইসেন্সের নবায়ন ফি ১০,০০০ টাকা,
  • পিস্তল/রিভলবার লাইসেন্সের নবায়ন ফি ২০,০০০ টাকা।

ফি জমা দিতে হবে কোড ১-২২১১-০০০০-১৮৫৯–এ সরকারি চালানের মাধ্যমে। এছাড়া ১৫% ভ্যাট ও ১০% আয়কর অনলাইনে সংশ্লিষ্ট কোডে জমা দিতে হবে। নবায়নের সময় চালানের মূল কপি, লাইসেন্স বই ও জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে।

সহকারী কমিশনার (ভূমি) জকিগঞ্জের সকল আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারীকে নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত হয়ে লাইসেন্স নবায়ন করার আহবান জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনগরে শব্দকর নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মধ্যে গ্রাম আদালত বিষয়ে সচেতনতা সৃষ্টিতে উঠান বৈঠক

১

নাসির উদ্দিন মিঠুর রাজনৈতিক সচিব জয়নাল আবেদীন

২

কুলাউড়ায় আলী আমজদ কলেজের নবীনবরণ ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত

৩

বড়লেখায় শততম নরমাল ডেলিভারির মাইলফলক স্পর্শ করলেন ডা. আবু বকর সিদ্দিক

৪

জকিগঞ্জে অসহায় বিধবা আরতি রানীর মাথা গোঁজার ঠাঁই করে দিল KC RT Live

৫

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

৬

আঞ্চলিক সড়কে অবাধে গবাদিপশু, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

৭

যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে ঢাকার চেয়েও এগিয়ে সিলেটের ওসমানী বিমানবন্দর

৮

জকিগঞ্জে মাদ্রাসা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ

৯

বড়লেখায় তালতো ভাইয়ের বিয়েতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাদিকের

১০

“তেলের দাম বাড়াইলে, আমরা খাইমু কিতা আর রুজি করমু কিতা”

১১

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

১২

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

১৩

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

১৪

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

১৫

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

১৬

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

১৭

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

১৮

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

১৯

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।